"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নিখোঁজের ৪৮ ঘন্টা পর অর্পনার মরদেহ তিতাস নদী থেকে উদ্ধার
জানা যায়, ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভোর থেকে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান শুরু হয়েছিলো। এতে অসংখ্য মানুষ অংশ গ্রহণ করেন। এসময় সকালে গোকর্ণঘাট এলাকায় বাবা-মায়ের সাথে গঙ্গাস্নান করতে এসে তিতাস নদীতে ডুবে অর্পনা সূত্রধর নিখোঁজ হয়৷ খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়। অভিযান চালিয়ে তারাও উদ্ধার করতে পারেনি। তাই পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ইবিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্রদলের হেল্পডেস্ক
শিক্ষার্থীরা জানান, অচেনা পরিবেশে এসে ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা পেয়ে তারা স্বস্তি অনুভব করেছেন। বিভিন্ন তথ্য ও সহায়তা তাদের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকে সহজ করেছে। একজন অভিভাবক বলেন, 'হেল্প ডেস্কের মাধ্যমে আমরা আন্তরিক সহযোগিতা পাচ্ছি। বসার জায়গা, পানীয় জলসহ প্রয়োজনীয় নানা সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে এই গরমে স্যালাইন ও পানির ব্যবস্থা অত্যন্ত সহায়ক হয়েছে, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।'
২৫ জুলাই, ২০২৬
৩২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন
রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভ সেনাবাহিনীকে নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে কোনো ধরনের লঙ্ঘন হলে তাৎক্ষণিক জবাব দিতে বাহিনী প্রস্তুত থাকবে বলেও সতর্ক করা হয়েছে। অন্যদিকে, জেলেনস্কি বলেছেন, ইউক্রেন আগে থেকেই এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং তারা পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ইস্টারের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং এটি স্থায়ী শান্তির পথে একটি সম্ভাব্য সুযোগ হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
এবার মূল্যায়ন পেলেন সেই বিএনপি নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গোলাম নবী আলমগীর। তবে নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। একই সঙ্গে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে দুর্গাপুর ও সদর ইউনিয়নের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মিরসরাইয়ের দুর্গাপুর ও মিরসরাই সদর ইউনিয়নের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈদের দিন সন্ধ্যায় উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয় মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ ওমর ফারুকের বক্তব্যের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম ও মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম।
২৫ জুলাই, ২০২৬
দেশে জ্বালানি তেলের সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ
যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং তেল সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সরকারি দলের সংসদীয় দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিকেল চারটায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। ঈদের ছুটির পর এটি ছিল সরকারি দলের সংসদীয় দলের দ্বিতীয় বৈঠক।
২৫ জুলাই, ২০২৬
নবম বর্ষে পদার্পণ করল কুবি প্রেস ক্লাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠাকালে আহ্বায়ক কমিটির মাধ্যমে ৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির পরিসর বেড়েছে। বর্তমানে প্রেস ক্লাবটির সঙ্গে ২০ জন সদস্য কাজ করছেন এবং এর পাশাপাশি রয়েছে ২০ জনের অধিক সহযোগী সদস্য।
২৫ জুলাই, ২০২৬
বিশ্ববাজারে আবারও তেলের দামে ঊর্ধ্বমুখী
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এশিয়ার বাজারে লেনদেন শুরু হতেই ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। একই সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে বিএনপি সভাপতির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বিএনপি সভাপতি প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওসমানের বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র ব্যক্তি ঘরে প্রবেশ করে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমের দুই পায়েও গুলি লাগে।
২৫ জুলাই, ২০২৬