"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশ পুলিশের মধ্যে পোশাক পরিবর্তনের প্রত্যাশা আছে। আমি বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বুঝেছি, বর্তমানে যে পোশাকে পুলিশ বাহিনী কাজ করছে, তাতে তারা সন্তুষ্ট নয়। তাই আমরা আগের ঐতিহ্যমণ্ডিত ইউনিফর্মের মধ্যে যেকোনো একটি ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেব।' তিনি আরও বলেন, 'বর্তমান সরকারে পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। পুলিশ হবে জনগণের বন্ধু। দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।'
২৫ জুলাই, ২০২৬
এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু
ব্যক্তিগত কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ। শুক্রবার (৩ এপ্রিল) পদত্যাগপত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর হোয়াটসঅ্যাপে জমা দেন তিনি। এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
২৫ জুলাই, ২০২৬
জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের আরও ১০টি বিল পাস
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদে আরও ১০টি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালে অনুষ্ঠিত বৈঠকে উত্থাপিত এসব বিলের ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিস্তারিত আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সেগুলো কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
২৫ জুলাই, ২০২৬
ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, ১০ রোগীর মৃত্যু
জানা গেছে, আগুন লাগার সময় ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অন্তত ২৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর তাদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় গুরুতর অসুস্থ সাতজন রোগীর মৃত্যু হয়। পরে আরও তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়। ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সবার মাস্টার্স ডিগ্রি অর্জনের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সবার জন্য মাস্টার্স ডিগ্রি অর্জন প্রয়োজন নয়; বরং যারা শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে, তারাই উচ্চশিক্ষা গ্রহণ করবে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের ভোকেশনাল ট্রেডের পছন্দনীয় যে কোনো একটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের ওপর জোর দেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
র্যাবের নতুন ডিজি আহসান হাবীব
অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের চাকরিতে যোগ দেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে একবছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এরপর তিনি এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন।
২৫ জুলাই, ২০২৬
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রোগের উপসর্গে আরও তিনজন মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৪২। একই সময়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে তিনজনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪।
২৫ জুলাই, ২০২৬
সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজি চক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করে। আটকদের পরে হবিগঞ্জ সদর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
ইসরাইলে শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরান প্রথমবারের মতো এই কৌশলগত সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্রটির গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি এবং এটি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: আহত ব্যক্তির ১২ লাখ টাকার স্বর্ণ লুট
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়ার কচুয়া এলাকায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রেললাইনে উঠতেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বাসটিকে টেনে নিয়ে যায়। দুর্ঘটনায় ১২ জন নিহত হন।
২৫ জুলাই, ২০২৬