"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ন্যাটো আমাদের পাশে নেই, আমরা কেন তাদের পাশে থাকব: ট্রাম্প
বক্তৃতায় তিনি উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্তের আগে ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা করা হয়নি। হামলার পর ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশ এ সামরিক পদক্ষেপের বিরোধিতা করে। এতে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, 'আমরা সব সময় তাদের পাশে থেকেছি। কিন্তু এখন তাদের আচরণ দেখে মনে হচ্ছে, আমাদের তাদের পাশে থাকার প্রয়োজন নেই।'
২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালিতে তেলের জাহাজ থেকে ইরানের টোল আদায় মানবে না যুক্তরাজ্য
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরানের কথিত ‘টোল বুথ’ পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা বেড়েছে। যুক্তরাজ্যসহ তার মিত্ররা এই উদ্যোগ প্রত্যাখ্যান করে একে বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার জবাবে ইরান কার্যত এই নৌপথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বিশ্বজুড়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হয়েছে এবং জ্বালানি বাজারে দ্রুত দাম বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের ব্যবহৃত তেলের বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর বন্ধ হয়ে যাওয়া বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি চাপ সৃষ্টি করছে।
২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালিতে ‘চাঁদা আদায়’ বন্ধে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখা গেলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। তবে এখনো গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলছে।
২৫ জুলাই, ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলিতে রাকিব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
মোহাম্মদপুরে পিস্তলসহ সন্ত্রাসী রুবেল ওরফে ‘দাগী রুবেল’ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী রুবেল (২৭) ওরফে ‘দাগী রুবেল’-কে গ্রেপ্তার করেছে র্যাব-২। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, ওই এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
২৫ জুলাই, ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা
শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'মন্ত্রী টুকু জামায়াতে ইসলামী বা অন্য কোনো দলের প্রতি বিদ্বেষী নন, তিনি ইসলামবিদ্বেষী।' মন্ত্রী টুকুর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি—এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের কাছেই জানতে হবে।'
২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, আহত ৪
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বেড়াতে আসা মেয়ের জামাই, মেয়ে ও শাশুড়িসহ চারজন আহত হয়েছেন। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা পূর্বপাড়া এলাকায় মনির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইরানে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়, গত সপ্তাহে সস্ত্রীক এক হত্যাচেষ্টার শিকার হন খারাজি। ওই হামলায় তার স্ত্রী নিহত হন এবং তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তার মৃত্যুর খবর জানা যায়।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩
রাজধানীর খিলক্ষেত এলাকায় বৈদ্যুতিক কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় মাটির নিচে থাকা বৈদ্যুতিক তার ক্রেনের সাহায্যে তোলার কাজ চলাকালীন পাশের একটি বৈদ্যুতিক খুঁটির লাইনের সঙ্গে তার স্পর্শ হলে পাঁচজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে অসহায় পরিবারের পাশে আঞ্চলিক কথা গ্রুপের উদ্যোগে ৮টি ঘর ও নগদ অর্থ বিতরণ
কথা গ্রুপের প্রতিষ্ঠাতা মো. রানা জালাল মুন্সি এবং গ্রুপের উপদেষ্টাগণ জানান, নবীনগর উপজেলার রেমিট্যান্স যোদ্ধা সকল প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবসময় আর্থিক সহায়তা করে আসছেন। আগামীতে গ্রুপের সকল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীসহ সকল সদস্যদের সৎ পরামর্শ, উৎসাহ ও সহযোগিতা পেলে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে টিনের ঘর নির্মাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
২৫ জুলাই, ২০২৬