"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
প্রটোকল ভেঙে দাফন কাজে অংশ, প্রশংসায় ভাসছেন তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহের নান্দাইলে রাষ্ট্রীয় প্রটোকল উপেক্ষা করে এক ব্যক্তির দাফন কাজে সরাসরি অংশ নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর এ মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে উন্নয়নমূলক দুটি কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। এ সময় সড়কের পাশে একটি কবরস্থানে দাফন কার্যক্রম চলতে দেখে তিনি গাড়িবহর থামিয়ে দেন।
২৫ জুলাই, ২০২৬
ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের শঙ্কা, ট্রাম্পকে শতাধিক আইনজীবীর খোলা চিঠি
জাস্ট সিকিউরিটি’ জার্নালে প্রকাশিত চিঠিতে তারা বলেন, 'ইরানের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে হামলার হুমকি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের পরিপন্থী।' চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, গত মার্চে ট্রাম্প ইরানে হামলা চালানোকে ‘মজা’ হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়া পেন্টাগনের প্রধান পিট হেগসেথের ‘যুদ্ধক্ষেত্রে কোনো নিয়ম মানা হবে না’—বক্তব্যেরও কঠোর সমালোচনা করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে 'নবীন বরণ-২০২৬'। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ।
২৫ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে চাঁদাবাজি, কথিত সাংবাদিক গ্রেপ্তার
পুলিশ ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় এবং প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজি করে আসছিলেন। রমজান মাসের শুরু থেকেই তিনি উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের প্রধান সহকারী মোশারফ হোসেন ও পরিসংখ্যানবিদ আকরাম হোসেনকে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদে মাইকিং করে স্থানীয়দের উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরপর এলাকার মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় যোগ দেন।
২৫ জুলাই, ২০২৬
প্রকৃত সাংবাদিকদের জন্য সুসংবাদ, অপসাংবাদিকদের জন্য দুঃসংবাদ আসছে: এমপি মান্নান
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান নামধারী অপসাংবাদিকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের জন্য সুসংবাদ এবং অপসাংবাদিকদের জন্য দুঃসংবাদ আসছে। সাংবাদিকতার নামে ভয়ভীতি প্রদর্শন ও অপব্যবহার নবীনগরে আর চলতে দেওয়া হবে না।
২৫ জুলাই, ২০২৬
এবার ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার জবাব দিচ্ছে কুয়েত
কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির জবাব দিচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) কুয়েত সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, কোনো বিস্ফোরণের শব্দ শনাক্ত হলেই প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্রিয় থাকবে। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত এক মাসের বেশি সময় ধরে চলছেই।
২৫ জুলাই, ২০২৬
র্যাগিং বন্ধে কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে র্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স জারি করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও র্যাগিং, বুলিংসহ নানা ধরনের হয়রানি বন্ধে শিক্ষার্থীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা তুলে ধরা হয়।
২৫ জুলাই, ২০২৬
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে বিতর্ক
জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) সংসদের অনির্ধারিত আলোচনায় বিষয়টি উত্থাপন করেন তিনি। তবে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো উল্লেখ না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এ বিষয়ে পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতিও অধিবেশন আহ্বান করতে পারেন না।
২৫ জুলাই, ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে সরকার যত দ্রুত বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল যত তাড়াতাড়ি সংবিধান সংস্কার বিষয়ে বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে।’ তা না হলে আমাদের পথও খোলা, তাদের পথও খোলা। যদি না হয়, তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে—৭০ ভাগ মানুষ, আমরা তাদের সঙ্গে নিয়ে এই দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।
২৫ জুলাই, ২০২৬