"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন
চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে ১৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
২৫ জুলাই, ২০২৬
এনসিপিতে যোগে ‘মিল্লি কার্ড’ প্রচারণা ভাইরাল, জামালপুরে মিশ্র প্রতিক্রিয়া
জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘিরে একটি ভিন্নধর্মী প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। “এনসিপিতে যোগ দিন, মিল্লি কার্ড নিন”—এমন স্লোগানযুক্ত একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে এই আলোচনার সূত্রপাত। বুধবার (৬ মে) জামালপুর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে পরিচিত আমিমুল ইহসান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি ও পোস্ট শেয়ার করেন।
২৫ জুলাই, ২০২৬
১২ সংসদে বেসরকারি সদস্যদের আনা বিল পাস হয়েছে ৯টি
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের আনা মোট ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে একটি বিরোধী দলের সদস্যের এবং বাকি আটটি ক্ষমতাসীন দল বা জোটের সংসদ সদস্যদের উত্থাপিত বিল। মঙ্গলবার জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি–র প্রথম বৈঠকে এ তথ্য তুলে ধরা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি
বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার কর্মসূচি চলবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে এবং ২ মে দেশের প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে। একই সঙ্গে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে ধারাবাহিকভাবে সেমিনার আয়োজন করা হবে।
২৫ জুলাই, ২০২৬
নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী-বহিরাগতদের দিয়ে মব সৃষ্টি করে অধ্যক্ষকে যোগদানে বাধা
রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে মব সৃষ্টি করে অধ্যক্ষ মো. শাহজাহানকে পুনরায় পদে যোগদান করতে দেওয়া হয়নি। তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ নিয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অধ্যক্ষ মো. শাহজাহানকে উদ্ধার করে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস
কাস্টমস সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশের সময় জব্দ করা পণ্যগুলো দীর্ঘদিন গুদামে সংরক্ষিত ছিল। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গঠিত ধ্বংস কমিটির উপস্থিতিতে এসব পণ্য বিনষ্ট করা হয়। ধ্বংসকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৫ শতাংশই ছিল ভারতীয় আতশবাজি। এছাড়া জরদা, সিগারেট, কসমেটিকস, পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্যও ছিল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন থেকে চার কোটি টাকা।
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট চাপা পড়ে যাচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশ্বজুড়ে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট আড়ালে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
২৫ জুলাই, ২০২৬
সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ: সব বাস ছাড়বে টার্মিনালের ভেতর থেকে
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে সায়েদাবাদ বাস টার্মিনালকে মূল নকশা অনুযায়ী আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন থেকে যত্রতত্র গড়ে ওঠা অনুমোদনহীন কাউন্টার উচ্ছেদ করে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানে হাসপাতালের অবহেলায় যেভাবে এইডস আক্রান্ত কয়েকশ শিশু
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তউনসা শহরে সরকারি হাসপাতালের চিকিৎসা অব্যবস্থাপনা ও চরম অবহেলার কারণে কয়েকশ শিশুর মধ্যে এইচআইভি সংক্রমণের ভয়াবহ চিত্র উঠে এসেছে। আট বছর বয়সী মোহাম্মদ আমিনের মৃত্যু ছিল এই ঘটনার অন্যতম প্রথম ইঙ্গিত। মৃত্যুর পর তার ১০ বছর বয়সী বোন আসমার শরীরেও ধরা পড়ে এইচআইভি। পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার সময় পুরনো ও দূষিত সিরিঞ্জ ব্যবহারের কারণেই দুই ভাইবোন আক্রান্ত হয়।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে
সরকারকে নাজেহাল করতে বিরোধী দল চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা। বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আব্দুল ওয়াদুদ ভুঁঞা বলেন, সংসদে বিরোধী দলের আচরণে মনে হচ্ছে তারা দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা চলতে দিতে চায় না। তিনি অভিযোগ করেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে নানা কর্মকাণ্ড চালানো হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬