"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শ্রীপুরে নির্বাহী কর্মকর্তার সাথে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরের শ্রীপুরে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নাহীদ ভূঁইয়ার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
২৫ জুলাই, ২০২৬
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর এ দুই সফরে অন্যান্য কর্মসূচির পাশাপাশি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে। দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে।' পদ্মা ব্যারেজ প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, 'প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। এটি একনেক সভায় উপস্থাপন করা হবে।'
২৫ জুলাই, ২০২৬
গোপনে ইরানে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত
প্রতিবেদনে বলা হয়, আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই গোপন সামরিক অভিযান পরিচালনা করে। চলমান সংঘাতে ইসরায়েলের তুলনায় ইউএই বেশি হামলার শিকার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হামলাটি ছিল এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে আঘাত হানা।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাজ্যের ভিসা পেতে সমকামী সাজছেন বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীরা!
প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থী ও কর্মী ভিসায় যুক্তরাজ্যে আসা কিছু অভিবাসীর মধ্যেও এ ধরনের আশ্রয় আবেদন বাড়ছে। অভিযোগ রয়েছে, কিছু পরামর্শক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই ধরনের আবেদন প্রস্তুত ও পরিচালনায় সহায়তা করছে। এ বিষয়ে যুক্তরাজ্যের আইন অনুযায়ী, ভুয়া তথ্য দিয়ে আশ্রয়ের আবেদন করা একটি ফৌজদারি অপরাধ। এতে দোষী প্রমাণিত হলে কারাদণ্ড ও পরবর্তী সময়ে দেশ থেকে বহিষ্কারের শাস্তি হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
বোরো মৌসুমে ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার
সালাহউদ্দিন আহমদ বলেন, '৩ মে থেকে ধান ও গম সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে, যা একই সময়সীমা পর্যন্ত অব্যাহত থাকবে। প্রয়োজন হলে পরবর্তীতে সভা করে সংগ্রহের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।' তিনি আরও বলেন, 'দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন, যা উৎপাদনের সঙ্গে প্রায় সামঞ্জস্যপূর্ণ। ফলে খাদ্যে কোনো ঘাটতির আশঙ্কা নেই। অনুকূল আবহাওয়া ও ভালো মৌসুমের কারণে এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হতে পারে।'
২৫ জুলাই, ২০২৬
প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা, থানায় অভিযোগ দিতে গিয়ে আটক স্বামী!
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাঈদের সঙ্গে পার্শ্ববর্তী দামচাইল এলাকার নোয়াব মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরেই সোমবার রাতে আবু সাঈদ নিজের স্ত্রীকে হত্যা করে প্রতিপক্ষের ওপর দায় চাপানোর পরিকল্পনা করেন। ঘটনার পর তিনি মরদেহ বাড়ির পাশের একটি জমির আইলে ফেলে রেখে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেন।
২৫ জুলাই, ২০২৬
শাপলা চত্বর মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল
শাপলা চত্বরের ওই হত্যাযজ্ঞের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন আবদুল জলিল মন্ডল। গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় শাপলা চত্বরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
২৫ জুলাই, ২০২৬
ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা
প্রতিবেদনে বলা হয়, আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই গোপন সামরিক অভিযান পরিচালনা করে। চলমান সংঘাতে ইসরায়েলের তুলনায় ইউএই বেশি হামলার শিকার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হামলাটি ছিল এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে আঘাত হানা।
২৫ জুলাই, ২০২৬
জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে ২শ’ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলার সহায়তা চেয়েছেন । বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি বলের, ‘বর্তমান পরিস্থিতি জরুরি পদক্ষেপ, ঐক্যবদ্ধ এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দাবি রাখে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত এজেন্ডার শীর্ষে থাকা উচিত।’
২৫ জুলাই, ২০২৬
‘প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’
মাহদী আমিন বলেন, 'পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।' তিনি আরও বলেন, ‘"মেড ইন বাংলাদেশ" স্লোগানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশীয় উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ তৈরি হবে।'
২৫ জুলাই, ২০২৬