"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
‘জেল খাটলে কেমন লাগে’;কৌতূহল মেটাতে খুনে জড়ালো ৬ বন্ধু
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত ৬ জনের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। এদের মধ্যে ৫ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তাদের অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হয়নি। তদন্তে উঠে এসেছে, নিখোঁজের দিন সকালে হোসাইন ফতুল্লার শিয়াচর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী ছয়জন মিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
২৫ জুলাই, ২০২৬
জাবি স্পোর্টস ক্লাবের নতুন সভাপতি সাইমুন, সাধারণ সম্পাদক সোহান
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ট এই নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নবগঠিত এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে স্পোর্টস ক্লাবের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, ফের ‘কমপ্লিট শাটডাউন’ বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক সংকট আরও গভীর হয়েছে। পদোন্নতি–সংক্রান্ত জটিলতার সমাধান না হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে আগামী ১১ মে থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার শিক্ষকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ সামগ্রিক একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ, ‘জাগো আলোক-লগ্নে’ গানে নববর্ষের সূচনা
মঙ্গলবার (১৪ এপ্রিল- পহেলা বৈশাখ) সকাল সোয়া ৬টায় শুরু হওয়া এই প্রভাতী আয়োজন আপামর বাঙালির উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী সংগীতের পর ধারাবাহিকভাবে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত—‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’, ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দক্ষিণ হাতে’ এবং ‘বাজাও আমারে বাজাও’। এবারের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায় ও সলিল চৌধুরীসহ প্রখ্যাত কবি ও সুরকারদের সৃষ্ট গান পরিবেশন করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে কুবি ইউট্যাবের নিন্দা, আইনানুগ ব্যবস্থার দাবি
বিবৃতিতে ইউট্যাব কুবি ইউনিট জানায়, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এ ধরনের ভাষা ও আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। মতভিন্নতা গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক অংশ হলেও তা প্রকাশের ক্ষেত্রে ন্যূনতম শিষ্টাচার, সংযম ও পারস্পরিক সম্মান বজায় রাখা আবশ্যক। সাম্প্রতিক এই বক্তব্য সেই ন্যূনতম মানদণ্ডকেও লঙ্ঘন করেছে এবং জনপরিসরে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-ওয়াশিংটন উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচনে আগ্রহী যুক্তরাষ্ট্র
ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে উন্নয়ন সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান। সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, 'বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে উন্নয়ন সহযোগিতাকে আরও বিস্তৃত করতে চায়। দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।'
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের লাশ পৌঁছেছে গ্রামের বাড়িতে
নিহত লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালের জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন।
২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরে গোপন বৈঠকের সময় আ.লীগের ২ নেতা গ্রেফতার
মাদারীপুরে গোপন বৈঠকের সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান এবং জেলা আওয়ামী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঘটকচর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
বর্ণিল আয়োজনে চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, হাজারো মানুষের ঢল
রাজধানীর চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রায় ছিল রঙিন মুখোশ, বিশালাকৃতির মোটিফ এবং লোকজ শিল্পের বহুমাত্রিক উপস্থাপনা। বর্ণিল এ আয়োজনে অংশগ্রহণকারীদের ঢলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে, বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংস্থার সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) ইরাসমাস চুক্তির আওতায় নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬