"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

জঙ্গি হামলার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা
জাতীয়

জঙ্গি হামলার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পর উচ্চমাত্রার সতর্কতা ঘোষণা করে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দিয়েছে বেবিচক। এর অংশ হিসেবে অ্যারাইভাল ও ডিপারচার উভয় এলাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

তামিলনাড়ু নির্বাচনে বড় চমক: বড় জয় পথে টিভিকে, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়!
আন্তর্জাতিক

তামিলনাড়ু নির্বাচনে বড় চমক: বড় জয় পথে টিভিকে, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়!

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনে জয়। ফলে টিভিকে যদি এই অবস্থান ধরে রাখতে পারে, তবে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই টিভিকে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে—এমন মন্তব্যও উঠে আসছে বিভিন্ন মহলে। তবে দলটির পক্ষ থেকে এখনো মুখ্যমন্ত্রী পদে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

২৫ জুলাই, ২০২৬

সাজিদ হত্যার বিচারহীনতার ২৯৭ দিন: প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ক্যাম্পাস

সাজিদ হত্যার বিচারহীনতার ২৯৭ দিন: প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার ২৯৭ দিন পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১০ এপ্রিল) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এসময় জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ প্ল্যাটফর্মের আহ্বায়ক শেখ সাজ্জাতুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, তালাবায়ে আরাবিয়ার, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ ও সাজিদের সহপাঠী সহ অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেয়।

২৫ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। জানা গেছে, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীন প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। তবে কাজটির তদারকির দায়িত্ব পালন করছিলেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন।

২৫ জুলাই, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকা প্রকাশ: বাদ পড়লেন আলোচিত নেত্রী পাপিয়া
রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকা প্রকাশ: বাদ পড়লেন আলোচিত নেত্রী পাপিয়া

ঘোষিত তালিকায় স্থান পাননি আলোচিত বিএনপি নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা সৃষ্টি হয়েছে। এর আগে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে গত ১০ এপ্রিল মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন পাপিয়া। তার পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরউদ্দীন জামিল রাজু ফরমটি সংগ্রহ করেন।

২৫ জুলাই, ২০২৬

বিদ্যুৎ নেই, টর্চ লাইট জ্বালিয়েই ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৩০
সারাদেশ

বিদ্যুৎ নেই, টর্চ লাইট জ্বালিয়েই ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৩০

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর পশ্চিমপাড়ার বাসিন্দাদের সঙ্গে পূর্বপাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতে লোডশেডিং থাকায় আঁধারে টর্চলাইট জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

গণনাকেন্দ্রে প্রবেশের সময় মমতার গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান
আন্তর্জাতিক

গণনাকেন্দ্রে প্রবেশের সময় মমতার গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান

সোমবার (৪ মে) কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনাকেন্দ্র পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছানোর সময় তার গাড়িবহরকে ঘিরে ধরে বিজেপি সমর্থকরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীর চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।

২৫ জুলাই, ২০২৬

পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
আন্তর্জাতিক

পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান

চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। রোববার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রতিক্রিয়া পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরনা এক প্রতিবেদনে জানায়, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠিয়েছে তেহরান।

২৫ জুলাই, ২০২৬

কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত
ক্যাম্পাস

কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে তিনটি ইউনিটে প্রায় ৭০টি আসন ফাঁকা রয়েছে। এসব ফাঁকা আসনে ভর্তি সম্পন্ন করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি। সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

২৫ জুলাই, ২০২৬

২১ এপ্রিল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী
জাতীয়

২১ এপ্রিল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি