"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় মা-মেয়ে সহ নিহত ৩
স্থানীয়রা জানান, সোমবার (২৭ এপ্রিল) ভোর রাত ৩ টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় আঘাত হানে কাল বৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির পাশে থাকা একটি মেহগুনী গাছ ভেঙে পড়ে বসতঘরের উপর। সেই সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন একই পরিবারের তিন সদস্য, মা ও তার দুই মেয়ে। হঠাৎ গাছ ভেঙে পড়লে ঘরটি মুহূর্তেই বিধ্বস্ত হয় এবং তারা চাপা পড়ে যান।
২৫ জুলাই, ২০২৬
গুপ্তহত্যা ও অভ্যুত্থানের আশঙ্কায় পুতিনের নিরাপত্তা জোরদার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কেন্দ্র করে সম্ভাব্য গুপ্তহত্যা ও অভ্যুত্থানের আশঙ্কায় তার নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করেছে ক্রেমলিন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হাতে আসা একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার শীর্ষ সামরিক ও রাজনৈতিক মহলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য ষড়যন্ত্রের শঙ্কার কারণে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে ডিবির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান এর সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন এর নেতৃত্বে ডিবির দুটি টিম অভিযান পরিচালনা করে। ডিবি সূত্রে জানা যায়, এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে একটি টিম রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ফেরীঘাট এলাকা থেকে জাহাঙ্গীর ওরফে ব্লেড জাহাঙ্গীর (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৭০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল ৮টা ১৫ মিনিটে উপাচার্য বাসভবনে উপাচার্যের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে।
২৫ জুলাই, ২০২৬
জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ভূমিকম্পের পরপরই টোকিওসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। জাপানের ভূকম্পন তীব্রতা স্কেলে এটিকে ‘আপার ৫’ মাত্রা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত হয় এবং এতে স্বাভাবিক চলাচল কঠিন হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। টেলিভিশনের জরুরি বার্তায় জনগণকে সতর্ক থাকতে এবং সমুদ্রের কাছাকাছি না যেতে বলা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইবি ম্যাথক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে মেহেদি-শিহাব
সাধারণ সম্পাদক সোহানুর রহমান শিহাব বলেন, 'আমি চেষ্টা করব ম্যাথ ক্লাবকে একটি কার্যকর ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে, যেখানে শিক্ষার্থীরা গণিতকে সহজভাবে শিখতে পারবে এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা একসাথে একটি শক্তিশালী ও সক্রিয় ম্যাথ ক্লাব গড়ে তুলতে চাই।'
২৫ জুলাই, ২০২৬
১৫ হাজার সেনা ও ১০০ যুদ্ধবিমান নিয়ে হরমুজ প্রণালিতে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’
তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িত নয়—এমন বহু দেশের বাণিজ্যিক জাহাজ দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালিতে আটকে আছে। এসব জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ সংকট দেখা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিকে একটি মানবিক সংকট হিসেবে আখ্যা দিয়ে ‘প্রজেক্ট ফ্রিডম’ কে সময়োপযোগী পদক্ষেপ বলে দাবি করেন ট্রাম্প। এদিকে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সমর্থন জানিয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।
২৫ জুলাই, ২০২৬
বিজ্ঞান শিক্ষায় তত্ত্ব-প্রয়োগের ব্যবধান কমাতে মাভাবিপ্রবিতে গবেষণাভিত্তিক সেমিনার
আলোচনায় বক্তারা দেশের বিজ্ঞান শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সীমিত ল্যাবরেটরি প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের জ্ঞান ও বাস্তব প্রয়োগের দুর্বল সংযোগ, স্নাতক পর্যায়ে গবেষণার অভিজ্ঞতার অভাব এবং উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের জন্য পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি। বক্তারা বলেন, এসব সমস্যা শুধু শিক্ষাব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা জাতীয় উন্নয়ন, দক্ষ জনশক্তি গঠন এবং কর্মসংস্থানের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।
২৫ জুলাই, ২০২৬
বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন
আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ লক্ষ্যে রোববার (১২ এপ্রিল) তিনি ঢাকা জেলা প্রশাসকের সহযোগিতা চেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় মনোনয়ন ফরমে ব্যারিস্টার সুমনের স্বাক্ষর প্রয়োজন। সেই স্বাক্ষর গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি জমা দেন।
২৫ জুলাই, ২০২৬
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা
বৈঠকে দুই দেশের মধ্যে উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক অস্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের শান্তি ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করা উচিত এবং বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
২৫ জুলাই, ২০২৬