"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, 'প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এ ছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা।' তিনি আরও জানান, একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে এবং কয়েকটির বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ নবনির্বাচিত সদস্য
তবে একটি আসন নিয়ে এখনো জটিলতা রয়ে গেছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণা করলেও তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়নি। এ কারণে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তাঁর শপথ কবে হবে, তা এখনো জানানো হয়নি।
২৫ জুলাই, ২০২৬
মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা কাল
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে দলসমর্থিত ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
নবীনদের পদচারণায় মুখর কুবি ক্যাম্পাস, উৎসবমুখর বরণ
স্বপ্ন, প্রত্যাশা আর নতুন পথচলার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পাহাড়ঘেরা লাল মাটির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে রোববার (১২ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজসজ্জা ও পৃথক আয়োজনে ১৯টি বিভাগে নবীনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় সংশ্লিষ্ট বিভাগগুলো।
২৫ জুলাই, ২০২৬
বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া ৫২ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী
দেশের সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এবং বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ৯ এপ্রিল পর্যন্ত মোট বকেয়া দাঁড়িয়েছে ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার সংসদ অধিবেশনে এস এম জাহাঙ্গীর হোসেন-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। কায়সার কামাল-এর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: নুরুল আমিন এমপি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেছেন, ‘সর্ব অঙ্গে ক্ষত, ঔষধ দেব কত? ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খেয়েছে। কোন রাস্তা-ঘাট, পুল-কালভার্ট করেনি। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আমরা ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে দেশের অর্থনীতি মন্দা অবস্থায়ও ব্যাপক উন্নয়ন কাজ সাধিত হয়েছে।’
২৫ জুলাই, ২০২৬
কক্সবাজার জেলা ছাত্রদলে পদবঞ্চিতদের ক্ষোভ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদল কমিটিতে ত্যাগী নেতাদের পদবঞ্চিত ও অবমূল্যায়নের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের পর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মিজানুল আলম। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা সত্ত্বেও তাকে ও ত্যাগী নেতাদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি।
২৫ জুলাই, ২০২৬
টানা ৭০ দিন ধরে ইরানে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’
ইরান-এ টানা ৭০ দিন ধরে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে বলে জানিয়েছে বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সরকার আরোপিত দেশব্যাপী ইন্টারনেট বন্ধের সময়সীমা ইতোমধ্যে ১ হাজার ৬৫৬ ঘণ্টা অতিক্রম করেছে।
২৫ জুলাই, ২০২৬
দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব।
২৫ জুলাই, ২০২৬
দেশে দুর্নীতি ও চাঁদাবাজির দাপট, বিকল্প শক্তি গঠনের আহ্বান নাহিদ ইসলামের
সারাদেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিস্তার ঘটছে বলে মন্তব্য করেছেন মো. নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক হিসেবে তিনি অভিযোগ করেন, নির্বাচনের মাধ্যমে জনগণের জনরায় ও গণভোটকে সরাসরি অস্বীকার করা হয়েছে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশের সামগ্রিক ক্ষমতা কাঠামো পরিবর্তনের লক্ষ্যে একটি শক্তিশালী বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটর এলাকায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬