"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তাপপ্রবাহের পর টানা ভারি বৃষ্টি, আকস্মিক বন্যার শঙ্কা
সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রমেঘের প্রবণতা বাড়তে পারে। ধীরে ধীরে এই বৃষ্টিপাত ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ভারি বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের ঝুঁকিও থাকবে।
২৫ জুলাই, ২০২৬
শাপলা গণহত্যা: শুধু রাজধানী ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনার নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এখন পর্যন্ত কেবল ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে। রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
২৫ জুলাই, ২০২৬
ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে তিন ছেলে ও এক মেয়ের জননী লাকি আকতার (৩৮) হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি বিল থেকে লাকি আকতারের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
২৫ জুলাই, ২০২৬
নাগরিকত্ব পেতে আমেরিকায় গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প
গর্ভবতী নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সহায়তাকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব নারীর লক্ষ্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নবজাতকের জন্য মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রচেষ্টায় এই ইস্যুকে গুরুত্ব দিয়ে সামনে আনছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ ই-মেইলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সারা দেশের তদন্ত কর্মকর্তাদের ‘বার্থ টুরিজম ইনিশিয়েটিভ’ নামে নতুন পদক্ষেপে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য বিদেশি গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে এনে সন্তান জন্মের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দেওয়া চক্রগুলোকে চিহ্নিত ও দমন করা।
২৫ জুলাই, ২০২৬
ইবিতে খালেদা জিয়ার ছবি ও জাতীয় পতাকা পদদলিতের অভিযোগে ইউট্যাবের প্রতিবাদ
বিবৃতিতে বলা হয়, 'গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের গেট সংলগ্ন স্থানে স্থাপিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকজ্ঞাপক ছবিযুক্ত ব্যানার এবং জাতীয় পতাকার ব্যানারটি কতিপয় ছাত্রনামধারী দুষ্কৃতিকারী কৌশলে ও অত্যন্ত সচেতনভাবে ছিন্নভিন্ন করে এবং পদদলিত করে। এই ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের শাস্তির দাবি করছি।'
২৫ জুলাই, ২০২৬
ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার: শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’ গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২৫ জুলাই, ২০২৬
জোরারগঞ্জে ১৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকায় বোর্ড অফিস মসজিদের উত্তর পাশে খালপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ইবির জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মৃদুল-ওয়াকিফ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত জামালপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (মৃদুল) এবং সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াকিফুল ইসলাম মনোনীত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার: আইনমন্ত্রী
অংশীজনদের সঙ্গে আলোচনা ও পুনঃযাচাইয়ের জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়োগ ও জাতীয় মানবাধিকার কমিশনসহ কয়েকটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অংশীজনদের মতামত নিয়ে এসব আইন নতুন করে প্রণয়ন করা হবে।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসব ফাইনালের মাধ্যমে সমাপ্তি
মডারেটর ও গনিত বিভাগের অধ্যাপক ড. মো.আব্দুল্লাহ আল মাহবুব বলেন, 'মঞ্চে উপস্থিত প্রত্যেক অতিথিই প্রধান অতিথি হওয়ার যোগ্য তবুও আমাদের সীমাবদ্ধতার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই প্রোগ্রামটির আয়োজন করার ক্ষেত্রে ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান সদস্যদের, আন্তরিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং স্পন্সর ও অন্যান্য সহযোগীদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা প্রথমবারের মতো এই আয়োজনটি করেছি, আমাদের কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।'
২৫ জুলাই, ২০২৬