"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের
অতীতে আলোচনার মাঝপথে প্রতিশ্রুতি ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছিল বলে অভিযোগ তুলে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করেছে ইরান।
২৫ জুলাই, ২০২৬
জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
জেলা প্রশাসকদের উদ্দেশে তারেক রহমান বলেন, 'বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই জনপ্রশাসনের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। তাদের সততা, দক্ষতা ও জবাবদিহিতার ওপর রাষ্ট্রীয় কার্যক্রমের সাফল্য অনেকাংশে নির্ভরশীল।' তিনি আরও বলেন, 'দীর্ঘদিন ধরে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসনের প্রত্যাশায় থাকা জনগণ সরকারের প্রতিটি কর্মকাণ্ডে সেই আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন দেখতে চায়।'
২৫ জুলাই, ২০২৬
সংস্কার অচলাবস্থা কাটাতে সাংবিধানিক কাউন্সিল গঠন জরুরি: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বলেন, '২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ছিল একটি ঐতিহাসিক জাতীয় জাগরণ, যেখানে জনগণ শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের দাবি তুলেছিল। তবে বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।' তিনি বলেন, 'গণভোটের মাধ্যমে অনুমোদিত ‘জুলাই সনদ’ এবং ৪৮ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অগ্রগতি হয়নি। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, সংবিধান সংশোধন প্রক্রিয়া এবং উচ্চকক্ষ গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অনীহা দেখা যাচ্ছে—যা জনগণের রায়ের প্রতি অবহেলা।'
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, চলতে পারে কালও
ছয় সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। প্রায় পাঁচ দশকের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
২৫ জুলাই, ২০২৬
দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে পেট্রোল ও অকটেনের মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশ পূরণ করে স্থানীয় পাঁচটি প্রতিষ্ঠান—এর মধ্যে চারটি বেসরকারি ও একটি সরকারি। প্রতি মাসে দেশে প্রায় ৭৫ হাজার টন পেট্রোল ও অকটেনের প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৪০-৪৫ শতাংশ সরবরাহ করে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি, যা দেশের সবচেয়ে বড় সরবরাহকারী।
২৫ জুলাই, ২০২৬
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যেভাবে খুজে পাওয়া গেল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির লাশ
শেরিফ চ্যাড ক্রনিস্টারের বরাতে জানা যায়, কায়াক নিয়ে মাছ ধরতে যাওয়া ওই জেলে প্রথমে তার মাছ ধরার সুতা ঝোপে আটকে যেতে দেখেন। সুতা ছাড়াতে ঝোপের কাছে গেলে তীব্র দুর্গন্ধ পান তিনি। পরে পানিতে ভাসমান অবস্থায় থাকা একটি প্লাস্টিক ব্যাগ দেখতে পান, যার ভেতরে ছিল মরদেহ। ব্যাগটি আংশিক খোলা অবস্থায় ছিল এবং লোনা পানি প্রবেশ করেছিল।
২৫ জুলাই, ২০২৬
‘পাঁচজনকেই শেষ করেছি, এখন পালিয়ে যাচ্ছি’ জানিয়ে উধাও ফুরকান
এরপর বাড়িতে গিয়ে স্বজনরা দেখতে পান বিভীষিকাময় দৃশ্য। ঘরের মেঝেতে পড়ে ছিল তিন শিশুর মরদেহ, জানালার গ্রিলে ঝুলছিল শারমিনের নিথর দেহ, আর বিছানায় পড়ে ছিলেন রসুল মিয়া। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, পায়েশ ও কোমল পানীয়ের বোতল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার হওয়া কিছু প্রিন্ট কপিতে স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগের তথ্য পেয়েছে তদন্তকারীরা।
২৫ জুলাই, ২০২৬
সংকটাপন্ন অবস্থায় আশা ভোসলে হাসপাতালে
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তার হৃদ্যন্ত্রে হঠাৎ গুরুতর সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ তাকে ভর্তি করা হয়।
২৫ জুলাই, ২০২৬
দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দীপিকা-রনভীর
এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, প্রথম সন্তান দুয়ার জন্মের সময় নানা শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। বর্তমানে মেয়ের সঙ্গেই তার সবচেয়ে আনন্দের সময় কাটে। প্রথম সন্তানের জন্মের পর কিছুটা সময় অভিনয় থেকে দূরে থাকলেও ধীরে ধীরে কাজে ফিরছিলেন তিনি। এখন প্রশ্ন উঠেছে—দ্বিতীয়বার মা হতে গিয়ে আবার কি অভিনয় থেকে বিরতি নেবেন, নাকি অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে যাবেন? এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
২৫ জুলাই, ২০২৬