"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটি কত
এর আগে গত ৩১ মার্চ জারি করা এক অফিস আদেশে এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল। ফেব্রুয়ারি ও মার্চ মাসেও একই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে। উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে প্রতি লিটারে ২ টাকা এবং ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল
হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত দেড় মাসে দেশে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ৪২ জন এবং হাম সন্দেহে ২০৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশু এবং হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৬০৭ শিশু।
২৫ জুলাই, ২০২৬
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে'
অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক এবং সংস্কার বাস্তবায়ন কমিটির সহ-প্রধান সারোয়ার তুষার। সেশনটির সঞ্চালনা করেন জাতীয় নারীশক্তির আহবায়ক মনিরা শারমিন। এছাড়া প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং এমপি আব্দুল হান্নান মাসউদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী এবং সমাজবিজ্ঞানী মির্জা হাসান।
২৫ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শপথ মঞ্চে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। এবারের বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে সরকার গঠন করে বিজেপি।
২৫ জুলাই, ২০২৬
টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ‘কালা হাসান’
এপিবিএন ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে হাসানকে ডেকে নেয়। পরে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার বুকের ডান পাশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। হামলার পর অস্ত্রধারীরা ক্যাম্পসংলগ্ন পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
ভিজিটর ভিসা নিয়ে নতুন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তারা নির্ধারণ করবেন বলে জানানো হয়েছে। শনিবার (১১ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।কাশ করা হয়নি।
২৫ জুলাই, ২০২৬
কেন আইপিএল ছেড়ে পিএসএলে মঈন আলী? জানালেন নিজেই
একই সময়ে মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুই বড় আসর—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে দুই লিগেই ডাক পাওয়া ক্রিকেটারদের বেছে নিতে হচ্ছে যেকোনো একটি টুর্নামেন্ট। আইপিএলকে অনেকেরই স্বপ্নের মঞ্চ হিসেবে দেখা হলেও, এবার কিছু অভিজ্ঞ ক্রিকেটার ঝুঁকেছেন পিএসএলের দিকে। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় মুক্তিযোদ্ধা সংসদের অভিষেক
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল হক শিকদার ও পৌর সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল হক ধনু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা দীপংকর ঘোষ নয়ন এবং সভাপতি সাখাওয়াত হোসেন খান স্বাধীন।
২৫ জুলাই, ২০২৬
যে কারণে নিজের ‘মুক্তিযোদ্ধা সনদ’ ছিঁড়ে ফেলেছেন গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই। যুদ্ধের পর একজন মেয়ে আসলো ভর্তি হওয়ার জন্য। আমি বললাম কোন কাইটেরিয়াতেই তোমাকে ভর্তি করা যাবেনা। সে বললো আমার কাছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে। সে কলেজে ভর্তি হলো, যার বাবা ছিল একজন কোলাবোরেটর (রাজাকার)। আমি হতভম্ব হয়ে গেলোম সেই দৃশ্য দেখে। এরপর ঘৃণাভরে নিজের সনদ ছিঁড়ে ফেলেছিলাম। আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু পাওয়ার আশা করি না।’
২৫ জুলাই, ২০২৬
রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, মুক্তি পাবে ২ হাজার যুদ্ধবন্দি
চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে প্রতিবেশী দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। আগামী ৯ মে থেকে ১১ মে পর্যন্ত তিন দিনের এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড। শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, যুদ্ধবিরতির এই তিন দিনে রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষ সব ধরনের হামলা ও পাল্টা হামলা বন্ধ রাখবে। পাশাপাশি দুই দেশ এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দেবে।
২৫ জুলাই, ২০২৬