"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বৃহস্পতিবার দেশে ফিরছে ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ
স্থানীয় পুলিশ মরদেহ শনাক্তের পর তা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। শনিবার (২ মে) সকালে টাম্পা পুলিশ আনুষ্ঠানিকভাবে মরদেহটি বুঝিয়ে দেয়। পরে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির অকাল মৃত্যুতে ফ্লোরিডাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও বিরাজ করছে গভীর শোক ও ক্ষোভ।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে
জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০২২০ ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়। মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে বাড়ছে ওকিনাওয়া মিষ্টি আলোর চাহিদা
স্থানীয় কৃষকেরা জানান, অন্যান্য দেশি জাতের তুলনায় ওকিনাওয়া জাতের ফলন অনেক বেশি। প্রতি বিঘায় শতাধিক মণ পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। সংরক্ষণ ক্ষমতা তুলনামূলক বেশি এবং রোগবালাই সহনশীল হওয়ায় কৃষকদের কাছেও এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সাধারণ কৃষকদের ভাষ্যমতে, প্রতি শতকে তিন মণেরও বেশি উৎপাদন মিলছে, যা স্থানীয় অন্যান্য জাতের তুলনায় প্রায় দেড়গুণ বেশি। আলুর আকারও বেশ বড় এবং আকর্ষণীয়।
২৫ জুলাই, ২০২৬
চাঁদাবাজদের তালিকা করছে র্যাব
দেশজুড়ে চাঁদাবাজ সদস্যদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
২৫ জুলাই, ২০২৬
লেবাননের দক্ষিণে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরায়েলের
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে কিছু ব্যক্তি ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল—এমন অভিযোগে ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধার ওপর হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর ভাষ্য, গত ২৪ ঘণ্টায় ‘ইয়েলো লাইন’-এর দক্ষিণে অবস্থানরত সেনারা কয়েকজন ‘সন্ত্রাসী’ শনাক্ত করে, যারা তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল। এ অবস্থায় তাদের লক্ষ্য করে আঘাত হানা হয়।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: লিমনের লাশ উদ্ধার, বৃষ্টিও বেঁচে নেই—জানালেন ভাই
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিখোঁজের এক সপ্তাহ পর জানা যায়, জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি—উভয়েই নিহত হয়েছেন। লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের পর শনিবার (২৫ এপ্রিল) বৃষ্টির মৃত্যুর বিষয়টি পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে আটক করেছে স্থানীয় পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগেই আস্থা সাকিবের— ‘পল্টি দেওয়ার অভ্যাস নেই’
সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, 'আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে? আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই।' চব্বিশের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও, এই নিষেধাজ্ঞা আজীবন থাকবেনা বলে মনে করেন সাকিব।
২৫ জুলাই, ২০২৬
কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা
নিহতরা হলেন: অভিযুক্ত ফুরকান মিয়ার স্ত্রী শারমিন বেগম (৩২), তার তিন মেয়ে মীম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২), এবং শারমিনের ভাই রসুল মিয়া (২২)। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলা শহরে। স্থানীয় প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তারা। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, শুক্রবার (৮ মে) গভীর রাতে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্ত ফুরকান মিয়া পালিয়ে যান।
২৫ জুলাই, ২০২৬
বারমুডা ট্রায়াঙ্গলের ‘রহস্য’ উন্মোচন, যা বললেন গবেষকরা
মার্কিন গবেষণা সংস্থা কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্কের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, বারমুডা দ্বীপপুঞ্জ এমন এক বিশেষ ভূগর্ভস্থ স্তরের ওপর অবস্থান করছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। তাদের মতে, এই গঠনই ব্যাখ্যা করতে পারে কেন কোটি কোটি বছর আগে আগ্নেয়গিরির কার্যক্রম বন্ধ হয়ে গেলেও বারমুডা এখনো আশপাশের সমুদ্রতলের তুলনায় উঁচু অবস্থানে রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠক করেছেন। একই সময় তিনি ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও পৃথক আলোচনায় অংশ নেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে এসব বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
২৫ জুলাই, ২০২৬