"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মালয়েশিয়ার শ্রমিক নিয়োগে বাংলাদেশি আমিনুলের সফটওয়্যার
বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ করতে নতুন পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। এই প্রক্রিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম আব্দুল নূর-এর প্রযুক্তি প্রতিষ্ঠান বেস্টিনেট-এর একটি সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা করছে দেশটির সরকার। লক্ষ্য রাখা হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে গৃহবধুকে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদন্ড
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধুকে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুক খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা রুকুর সাথে ভুক্তভোগী গৃহবধুর জোরপূর্বক বিয়ে পড়ানোর চেষ্টা করে এবং একপর্যায়ে ওই নারীকে তারা তিনজন দলবদ্ধভাবে ধর্ষন করে।
২৫ জুলাই, ২০২৬
বিগত সরকারের ১৫ বছর দুর্নীতি, অন্তবর্তী সরকারের ১৮ মাস শুধু ভূলনীতি হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, বিগত সরকারের ১৫ বছর ও অন্তবর্তী সরকারের ১৮ মাস দুটি কাজ হয়েছে, একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভূলনীতি। অন্তবর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতের সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল, এটা বড় একটি নীতিগত সিদ্ধান্ত ছিল। এর বিপরীতে কিভাবে প্রোগ্রাম প্ল্যান হবে সেটারও কোন নীতি তারা দিতে পারেনি।
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধ বন্ধের উদ্যোগের মাঝেই ইরানি জাহাজে মার্কিন হামলা
এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী জাহাজ তাদের নির্দেশনা অমান্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধবিমান থেকে ছোড়া গোলায় জাহাজটির রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। ঘটনার পর পুরো অঞ্চলে উদ্বেগ বাড়লেও হরমুজ প্রণালী ইস্যুতে কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের বন্দর ও সমুদ্রবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কারিগরি ও চিকিৎসা সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মেক্সিকোয় ভেতরে গোপন যুদ্ধ চালাচ্ছে সিআইএ
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ মার্চ মেক্সিকো সিটির উপকণ্ঠের একটি ব্যস্ত মহাসড়কে সিনালোয়া কার্টেলের মাঝারি সারির নেতা ফ্রান্সিসকো বেলট্রান ওরফে ‘এল পায়িন’ এবং তার চালক রহস্যজনক গাড়ি বিস্ফোরণে নিহত হন। যদিও এ ঘটনায় মেক্সিকান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, এটি ছিল সিআইএ কর্মকর্তাদের সহায়তায় পরিচালিত একটি লক্ষ্যভিত্তিক অভিযান।
২৫ জুলাই, ২০২৬
রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের অনুমতি, জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে ডিসেম্বরে
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা সংস্থাটির নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
ইরানি ৩টি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র
প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়তে থাকে, যেখানে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। অভিযোগ রয়েছে, এর আগে ওই অঞ্চলে তিনটি জাহাজে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী জব্দ করা তিনটি ট্যাংকারের মধ্যে একটি সুপারট্যাংকার ‘ডিপ সি’, যা মালয়েশিয়া উপকূল থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ হয়। অন্য দুটি জাহাজ হলো ‘সেভিন’ ও ‘ডোরেনা’। ডোরেনা প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল এবং এটি ভারত উপকূলের কাছে অবস্থান করছিল।
২৫ জুলাই, ২০২৬
ইরানে নতুন করে হামলার শঙ্কা, চার বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একপর্যায়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়। তবে দিন শেষে দাম কিছুটা কমে ১১৪ ডলারে স্থিত হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ ধরনের বড় মূল্যবৃদ্ধি আর দেখা যায়নি বলে জানিয়েছে বাজার বিশ্লেষকরা।
২৫ জুলাই, ২০২৬
ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়।
২৫ জুলাই, ২০২৬
মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭২ সালের সংবিধান প্রণেতাদের একজন ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬