"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। বুধবার (২৭ মে) সন্ধ্যায় বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
বাজেটে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্বস্তির বার্তা
দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের কর সুবিধা আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তাদের সব ধরনের আয় করমুক্ত করার পাশাপাশি সেবার ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসতে পারে।ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট।
২৫ জুলাই, ২০২৬
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশে ওপর হামলা
রাজধানীর মিরপুরে বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থল থেকে দৌড়ে সরে যেতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।বুধবার (২০ মে) দুপুরে বাউনিয়াবাঁধ এলাকায় বস্তি উচ্ছেদে যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় স্থানীয় বস্তিবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং হামলা চালায়। এতে নারীসহ পুলিশের অন্তত সাতজন সদস্য আহত হন।
২৫ জুলাই, ২০২৬
বিএসএফের পুশব্যাক ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কথিত বাংলাদেশিদের পুশব্যাকের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলে সতর্কবার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ পরিস্থিতিতে সাতক্ষীরা সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) গভীর রাত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কথিত পুশব্যাকচেষ্টা ঠেকাতে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাইকিংও চালানো হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাতে ঠান্ডা শরবত ও তিন শতাধিক পানির বোতল বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে পৌর শহরের আদর আলী মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার পরামর্শে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় রাস্তায় চলাচলকারী পথচারী, অটোরিকশাচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঠান্ডা শরবত পরিবেশন করা হয় এবং পানির বোতল বিতরণ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এছাড়া ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
২৫ জুলাই, ২০২৬
দেশের মানুষ জামায়াতকে কখনও ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে কখনই ক্ষমতায় আনবে না। তিনি বলেন, "তারা আমাদের মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমরা কোনোভাবেই তাদের ক্ষমতায় আনতে পারি না। আমরা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। যারা ধর্মের নামে মিথ্যাচার ও অপপ্রচার করে, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।"
২৫ জুলাই, ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের এনআইসিইউতে আরও ৫ শিশু চিকিৎসাধীন
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর পর এনআইসিইউতে আরও পাঁচ শিশুর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। তবে চিকিৎসাধীন পাঁচ শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপকে সামনে রেখে রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের কমিটি গঠন
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের সংগঠন ‘আর্জেন্টিনা ফ্যানস ক্লাব, রংপুর’-এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রংপুর টাউন হল চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ২০২২ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে গঠিত কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। পুনর্গঠিত কমিটিতে আসাদুজ্জামান আফজালকে সভাপতি, ইসমাইল হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত জীবনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬