"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
দেশের ৫৪ বছরে বাজেটের মঞ্চে অর্থমন্ত্রীদের আলোচিত যত বক্তব্য
বাজেট’ শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ‘বুজেট’ থেকে, যার অর্থ মানিব্যাগ বা টাকার থলি। ইতিহাসবিদদের মতে, ১৭২০ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী রবার্ট ওয়ালপুল প্রথম রাজস্ব ও বাজেট-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। পরে ১৭৩৩ সালে রাজা দ্বিতীয় জর্জের শাসনামলে ‘বুজেট’ ধারণাটিই আনুষ্ঠানিকভাবে ‘বাজেট’ হিসেবে পরিচিতি পায়। সে সময় যুক্তরাজ্য তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। বিভিন্ন মহল থেকে পাওয়া কর ও রাজস্বসংক্রান্ত প্রস্তাব রবার্ট ওয়ালপুল তাঁর মানিব্যাগে সংরক্ষণ করতেন। পরবর্তীতে সেগুলো একত্র করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করে পার্লামেন্টে উপস্থাপন করেন, যা ইতিহাসে বিশ্বের প্রথম বাজেট হিসেবে স্বীকৃত।
২৫ জুলাই, ২০২৬
সায়নী ঘোষের মাথার জন্য ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এমন মন্তব্য করতে তাকে শোনা গেছে। তবে বিষয়টি ঘিরে এখনো তীব্র বিতর্ক চলছে। ঘটনার সূত্রপাত হয় একটি পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল বলে অভিযোগ ওঠে, যা নিয়ে বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করে। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
২৫ জুলাই, ২০২৬
রূপপুর গ্রিনসিটিতে ২৫ দিনে দুই রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গ্রিনসিটি আবাসিক এলাকা থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২৫ দিনের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয় বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সাহাপুর নতুনহাট এলাকার গ্রিনসিটি বহুতল আবাসিকের ২১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি রোজেনারগো অ্যাটম-এর কর্মী ছিলেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
দেশে পাঁচ দিনে বাড়তে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা
আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত আবহাওয়া বার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচ
নারায়ণগঞ্জের মদনপুরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৪ জন সহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর ছোটবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
খামেনির মৃত্যুর পর আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র!
মার্কিন কর্মকর্তা এবং আহমাদিনেজাদের এক সহযোগী জানিয়েছেন, যুদ্ধের প্রথম দিন তেহরানে আহমাদিনেজাদের বাড়িতে ইসরাইলি হামলায় তিনি আহত হন। মূলত তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার উদ্দেশ্যে ইসরাইলি বিমানবাহিনী এই হামলা চালিয়েছিল। তিনি হামলা থেকে বেঁচে গেলেও এ ঘটনার পর শাসনব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নিয়ে তার মোহভঙ্গ হয়। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
২৫ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না 'ডোনাল্ড ট্রাম্প'
আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার (২৭ মে) যমুনা টেলিভিশনকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেটিকে খামারেই লালন-পালন করা হবে।
২৫ জুলাই, ২০২৬
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মারা গেল আরও ৪ জন, মৃত্যু বেড়ে ৬০৫
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন তিনজন এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন একজন।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি, করের আওতায় নিকোটিন পাউচ
জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকপণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো নিকোটিন পাউচের দাম নির্ধারণ ও এ পণ্যের ওপর কর আরোপের প্রস্তাব রাখা হচ্ছে। বৃহস্পতিবার (১১জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব ঘোষণা করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
আপনারা বিচার করতে পারবেন না, আপনাদের বিচার করার রেকর্ড নেই: শিশু রামিসার বাবা
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে বিচার নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। গণমাধ্যমকর্মীদের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।' তিনি আরও বলেন, 'আমার মেয়েও আর ফিরে আসবে না। বড়জোর ১৫ দিন এ ঘটনা নিয়ে আলোচনা হবে। এরপর নতুন কোনো ঘটনা ঘটবে, আর এটাও ধামাচাপা পড়ে যাবে।'
২৫ জুলাই, ২০২৬