"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর জবাব পর্যালোচনা করা হয়েছে। তবে ওই জবাবের অধিকাংশই অস্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
হামলার শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইরান। এরপর প্রণালি দিয়ে জ্বালানিসহ সকল জাহাজ পরিবহন কার্যত বন্ধ হয়ে যায়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন হয়। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দ্রুত বাড়তে থাকে তেলের দাম। সোমবার (১৮ মে) দিনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইরানকে কড়া বার্তা দিয়ে বলেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশটির জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। তার এমন মন্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
মহাসড়কে বাসের ধাক্কায় দম্পতি ও শিশুকন্যা নিহত
গৌরনদী উপজেলাতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি ও তাদের শিশুকন্যা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম (২৭) এবং তাদের চার বছর বয়সী কন্যা জান্নাত আক্তার। ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে।
২৫ জুলাই, ২০২৬
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল
বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।’
২৫ জুলাই, ২০২৬
দিনের আলোতেই কেরানীগঞ্জে মাদকের রমরমা বাণিজ্য
ঢাকার কেরানীগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ রয়েছে, রাতের অন্ধকার নয়, বরং দিনের বেলাতেই বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা চলছে। এতে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের ঝুঁকিতে পড়ছেন বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেলে অনেকেই নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন। তাদের অভিযোগ, মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অতীতে হামলা, সংঘর্ষ ও বিভিন্ন অপরাধমূলক ঘটনার কারণে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
গাজামুখী ত্রাণ বহরের ৩৯টি জাহাজ আটক করল ইসরায়েল
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩৯টি দেশের ৪২৬ জন অধিকারকর্মীকে নিয়ে মোট ৫৪টি জাহাজ গত বৃহস্পতিবার দক্ষিণ তুরস্কের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সোমবার গাজা উপকূল থেকে প্রায় ২৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইসরায়েলি বাহিনী বহরটিকে ঘিরে ফেলে এবং কয়েকটি জাহাজে কমান্ডো অভিযান চালায়। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে অন্তত ৪৪ জন তুর্কি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। ইসরায়েল এ অভিযানকে ‘উস্কানিমূলক পদক্ষেপের জবাব’ বলে দাবি করেছে এবং বহরের সদস্যদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যশোরে সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী অনিক গ্রেফতার
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদেরকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে হামলা ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একটি আঞ্চলিক দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর, একটি বিমানঘাঁটি এবং একটি হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। বুধবার (৩ জুন) ইরানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, আটক ৩
কক্সবাজারের টেকপাড়া এলাকায় ছুরিকাঘাতে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত ইয়াসমিন হামলার দায় স্বীকার করেছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সানজিদা আক্তার রেশমি একটি মুদির দোকান থেকে বাজার করতেন। এক পর্যায়ে দোকানের ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
২৫ জুলাই, ২০২৬
আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের "চিড়বিড়ানি" বেড়েছে: শুভেন্দু অধিকারী
ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, 'সীমান্ত সুরক্ষিত করা, অ-ভারতীয়দের দরজা দেখিয়ে দেওয়া এবং অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।' তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতিদের "চিড়বিড়ানি" বেশি বেড়ে গেছে।'
২৫ জুলাই, ২০২৬