"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

পাবনায় শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যার জেরে অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যু
সারাদেশ

পাবনায় শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যার জেরে অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনার জেরে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগের সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জুন) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

২৫ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় পীর হত্যা: বড় ভাই জেলে, গ্রেপ্তার আতঙ্কে স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ
সারাদেশ

কুষ্টিয়ায় পীর হত্যা: বড় ভাই জেলে, গ্রেপ্তার আতঙ্কে স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ

লামের বড় ভাই আলিফ ইসলাম (২৩) এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই আতঙ্কে ছিল পরিবার। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন লাম ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে ভাঙচুরে অংশ নেয়। পরে গ্রেপ্তার এড়াতে তাকে ঢাকার আশুলিয়ায় খালার বাসায় পাঠানো হয়। গত শনিবার দুপুরে আশুলিয়া থানা এলাকার খালার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাম। গতকাল রোববার ময়নাতদন্ত শেষে রাত ১১টার দিকে ফিলিপনগরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

২৫ জুলাই, ২০২৬

৪ বছরের মেয়ের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শটগান চেয়ে বাবার আবেদন
সারাদেশ

৪ বছরের মেয়ের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শটগান চেয়ে বাবার আবেদন

‘সন্তান আমার, রাষ্ট্রের নয়’— এমন আবেগঘন বাক্য লিখে নিজের চার বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার জন্য শটগানের আবেদন করেছেন মাসুদুল ইসলাম নামে বরগুনার এক ব্যক্তি। গত বৃহস্পতিবার (২১ মে) সালাহউদ্দিন আহমদ বরাবর আবেদনপত্র জমা দেন তিনি। মাসুদুল ইসলাম আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা। আবেদনে তিনি দেশে শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলে ধরে নিজের কন্যাসন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬

মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল, তালিকায় নেই সিনিয়র নেতারা
জাতীয়

মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল, তালিকায় নেই সিনিয়র নেতারা

বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্ভাব্য এই সম্প্রসারণে আরও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার ইঙ্গিত মিলছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন তালিকায় বিএনপির কোনো সিনিয়র নেতার নাম নেই। বরং এবারও তুলনামূলকভাবে কম পরিচিত ও নিচের সারির নেতাদেরই স্থান পাওয়ার সম্ভাবনা বেশি। একইসঙ্গে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের মতো আরও কয়েকজন মন্ত্রীর পদত্যাগ বা দপ্তর পরিবর্তনের ঘটনাও ঘটতে পারে বলে আলোচনা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

নাটোরে হাসপাতাল ধর্ষণ মামলায় ৩ জন গ্রেপ্তার
সারাদেশ

নাটোরে হাসপাতাল ধর্ষণ মামলায় ৩ জন গ্রেপ্তার

নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গণ (২৪)। মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই দিনে সকালে মামলাটি রেকর্ডের পর পুলিশ অভিযান শুরু করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান বলেন, ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়। এরপর অভিযান চালিয়ে দুপুরের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

২৫ জুলাই, ২০২৬

ঈদুল আজহায় পশু পরিবহনে নতুন নির্দেশনা
জাতীয়

ঈদুল আজহায় পশু পরিবহনে নতুন নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু—গরু, ছাগল, মহিষসহ অন্যান্য পশু—যে হাটে বিক্রির জন্য নেওয়া হবে, সেই হাটের নাম ও ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমানভাবে ব্যানারে লিখে রাখতে হবে। সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম জানান, এ নির্দেশনার মূল উদ্দেশ্য হলো পশু পরিবহনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা সহজ করা এবং পথে হয়রানি বা বাধার আশঙ্কা কমানো।

২৫ জুলাই, ২০২৬

হোয়াইট হাউসের চাপেই পদত্যাগ করতে বাধ্য হলেন তুলসী গ্যাবার্ড: রয়টার্সের প্রতিবেদন
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের চাপেই পদত্যাগ করতে বাধ্য হলেন তুলসী গ্যাবার্ড: রয়টার্সের প্রতিবেদন

তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের (ডিএনআই) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি ডোনাল্ড ট্রাম্প-এর ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত ছিলেন। তবে পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইরান ইস্যুতে মতপার্থক্যই শেষ পর্যন্ত তার পদত্যাগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করছে মার্কিন গণমাধ্যম। গত ২২ মে ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন তুলসী গ্যাবার্ড। তিনি জানিয়েছেন, আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন। স্বামীর ক্যানসার শনাক্ত হওয়ায় তার পাশে থাকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন তিনি। যদিও যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, হোয়াইট হাউসের রাজনৈতিক চাপের মুখেই তাকে পদত্যাগ করতে হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী
জাতীয়

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, এবারের বাজেটে অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প
জাতীয়

একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প

এক দশক ধরে নানা জটিলতায় আটকে থাকা ‘চাইনিজ ইকোনমিক জোনের সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়নি। মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি মাসে প্রধানমন্ত্রীর নির্ধারিত চীন সফরের আগে প্রকল্পটি অনুমোদনের প্রত্যাশা ছিল। তবে সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এর বিভিন্ন দিক নিয়ে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আরও আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে। আলোচনার পর সমঝোতা ও পর্যালোচনার ভিত্তিতে প্রকল্পটি পুনরায় একনেকে উপস্থাপন করা হতে পারে।

২৫ জুলাই, ২০২৬

আরেকটা গণঅভ্যুত্থান হলে আগে ইসিকে হাত দিব: নাসিরুদ্দিন পাটওয়ারী
রাজনীতি

আরেকটা গণঅভ্যুত্থান হলে আগে ইসিকে হাত দিব: নাসিরুদ্দিন পাটওয়ারী

আরেকটা গণঅভ্যুত্থান হলে সংস্কারের উদ্দেশ্যে আগে নির্বাচন কমিশনে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটওয়ারী। সোমবার (১৮ মে) রিপোটার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা