"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যুবদল নেতা বহিষ্কার, কমিটিও বিলুপ্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
১৯৯৫ সালে ১৫তম বিসিএসে উত্তীর্ণের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন মোসলেহ উদ্দিন আহমদ। চলতি বছরের ১৬ মার্চ তিনি সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পান। সিআইডিতে যোগ দেওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন বিভাগের ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পের চাপেও কিউবা কেন ‘ভেনিজুয়েলা-২’ হবে না?
ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের পর প্রেসিডেন্ট মাদুরো ক্ষমতাচ্যুত হলে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী দায়িত্ব নেন। কিন্তু কিউবায় বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল কিংবা সাবেক নেতা রাউল কাস্ত্রো, কারও ক্ষেত্রেই এমন সুস্পষ্ট উত্তরসূরি কাঠামো নেই, যা দ্রুত ক্ষমতার পালাবদলকে সহজ করে।
২৫ জুলাই, ২০২৬
সান মারিনো বধের মিশনে ইউরোপে বাংলাদেশ দল, প্রথম দিনেই অনুশীলনে ফুটবলাররা
ইউরোপের মাটিতে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে ইতালিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠিতব্য ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে রোমে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা। সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ইতালির লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল। দীর্ঘ বিমানযাত্রা শেষে খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাগত জানান ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (দূতালয় প্রধান) মারজুক ইসলাম রাসেল। দূতাবাসের পক্ষ থেকে দলকে শুভেচ্ছা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ছিল জিয়াউর রহমানের: মির্জা ফখরুল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় ঐক্য, ধর্মীয় সম্প্রীতি ও দেশপ্রেমের যে আদর্শ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও দেশের মানুষের কাছে অনুসরণীয়। রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা শুরু
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। পাশাপাশি পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখাও উপস্থাপন ও অনুমোদনের জন্য তোলা হবে। সভা শেষে দুপুর ১টায় একনেক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী সভাস্থল ত্যাগ করার পর আনুষ্ঠানিক ব্রিফিং করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
২৫ জুলাই, ২০২৬
স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের না করার পরিকল্পনা ইসির
ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৫০টি উপজেলা পরিষদ, তিন শতাধিক পৌরসভা, প্রায় ৬০০ ইউনিয়ন পরিষদ এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচনের উপযোগী রয়েছে। এছাড়া আগামী জুলাইয়ের মধ্যে আরও প্রায় ২ হাজার ৮০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনযোগ্য হবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসকও নিয়োগ দিয়েছে সরকার।
২৫ জুলাই, ২০২৬
অসহায় মানসিক রোগীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন রবিউল শিকদার
মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার উপজেলা আনসার কোম্পানি কমান্ডার রবিউল শিকদার। তার এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার জোবারপার গ্রামের সৌরভ বাড়ৈর ছেলে সৈকত বাড়ৈ কয়েকদিন আগে ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন। মানসিকভাবে অসুস্থ সৈকত নিখোঁজ হওয়ার পর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং মানুষের সহায়তায় খাবার সংগ্রহ করে জীবনযাপন করছিলেন।
২৫ জুলাই, ২০২৬
বিজিবি-বিএসএফ বৈঠকে ‘পুশ ইন’ ইস্যু আলোচনা করতে চায় না দিল্লি
সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে জোরপূর্বক ফেরত পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে। এ পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে অংশ নিতে ১৪ সদস্যের একটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধিদল সোমবার দিল্লিতে পৌঁছেছে। বৈঠকে এ বিষয়টি উত্থাপন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ।
২৫ জুলাই, ২০২৬
ভারতে পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিলো পাকিস্তান
শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারেক্টিভ অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে আবারও ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে দ্বিবেদী বলেন, 'পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে সীমান্ত তৎপরতা চালিয়ে যায়, তাহলে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা বিশ্বের ভূগোলে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।'
২৫ জুলাই, ২০২৬