"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ঢাকা স্পোর্টিং ক্লাবের সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. হাসানুল বান্না, সহ-সভাপতি মো. নাসির ফিরোজ, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকিউল ইসলাম (রাব্বি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এস. এম. আমিমুল হাসান, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আসাদুজ্জামান সাহেদ, গেম ডেভেলপমেন্ট সম্পাদক মো. শরিফুল ইসলাম, এবং সদস্য মো. জিয়াউল আহসান ও মাহমুদা আখতার মুমু।
২৫ জুলাই, ২০২৬
সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে আরও এক নারী আহত, সংখ্যা বেড়ে ২১
কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার জানান, গতকাল শনিবার রোকছানা বেগমকে একটি কুকুর কামড়ায়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। এর আগে গত মাসের ২২ তারিখে একই ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হন অন্তত ২০ জন। এসময় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান পাঁচজন মারা যান।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দ্বারপ্রান্তে, খুলছে হরমুজ প্রণালি!
মার্কিন এক কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, সমঝোতা স্মারকের আওতায় আগামী ৬০ দিন হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আরোপ করা হবে না। একই সঙ্গে প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো অপসারণেও সহযোগিতা করবে তেহরান। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ প্রত্যাহার এবং কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে সম্মত হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে ইরান আবারও স্বাভাবিকভাবে তেল রফতানির সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
ভাঙ্গায় সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের চারজনসহ নিহত ৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মালয়েশিয়া-প্রবাসীসহ একই পরিবারের চারজন এবং ড্রাইভারসহ পাঁচজন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও দুইজন।
২৫ জুলাই, ২০২৬
নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ, বাংলাদেশি পর্বতারোহী নেপালে আটক
নেপালে এক মালয়েশীয় নারী পর্যটকের গোসলের সময় গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক বাংলাদেশি পর্বতারোহীকে আটক করেছে দেশটির পুলিশ। অভিযুক্ত তৌফিক আহমেদ তমাল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, গত ৩ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কাস্কি জেলার মচ্ছাপুচ্ছ্রে গ্রামীণ পৌরসভার একটি হোটেলে অবস্থানকালে মালয়েশীয় নাগরিক নুরধিয়া ইজিয়ান বিনতি মোহদ রাদজার অনুমতি ছাড়া গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। বিষয়টি টের পেয়ে তিনি অভিযুক্তকে আটক করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের এইচএসসি, সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, গত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষাব্যবস্থার চরম অবনতি হয়েছে উল্লেখ করে বাংলাদেশের এইচএসসি লেভেলকে বর্তমানে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়। এই শোচনীয় দশা থেকে উত্তরণে বর্তমান সরকার শিক্ষা খাতকে আমূল বদলে দেওয়ার মহাপরিকল্পনা নিয়েছে। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
আরও দুই মামলায় আইভীর জামিন বহাল, বাধা নেই কারামুক্তিতে
হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় সেলিনা হায়াৎ আইভী-কে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনে ‘নো অর্ডার’ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। এর ফলে ওই দুই মামলাসহ মোট ১২টি মামলায় আইভীর জামিন বহাল থাকল এবং তাঁর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
২৫ জুলাই, ২০২৬
এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রুক্মিণী বসন্তকে নিয়ে সামাজিকমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি একটি কথিত ‘বিকিনি ফটোশুটের’ ভিডিও এবং কয়েকটি নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে সবুজ বিকিনি পরা এক তরুণীকে সুইমিংপুলের পাশে ফটোশুট করতে দেখা যায়। অনেকেই সেটিকে রুক্মিণী বসন্তের নতুন ফটোশুট বলে দাবি করেন। পরে বিভিন্ন সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি, যা সাধারণ দর্শকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে।
২৫ জুলাই, ২০২৬
জ্বালানির দাম বৃদ্ধি করে জনগণের ওপর জুলুম করা হয়েছে: বিরোধী দলীয় নেতা
জ্বালানির মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করার পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটে চাচার নির্যাতনে নিহত চার বছর বয়সী শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান অবস্থা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণ যে পরিবর্তন ও সুশাসন আশা করেছিল, বাস্তবে তা প্রতিফলিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পুশইন ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। একই সঙ্গে পুশইন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব কথা জানিয়েছেন। সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব তথ্য জানান।
২৫ জুলাই, ২০২৬