"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

সুইজারল্যান্ডে জনসংখ্যা ১ কোটিতে সীমিত রাখার প্রস্তাব নিয়ে গণভোট আজ
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে জনসংখ্যা ১ কোটিতে সীমিত রাখার প্রস্তাব নিয়ে গণভোট আজ

দেশের জনসংখ্যা ১ কোটির মধ্যে সীমাবদ্ধ রাখতে রবিবার (১৪ জুন) সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রস্তাবটি পাস হলে এটি বিশ্বে একটি নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এই উদ্যোগকে ঘিরে এরইমধ্যে দেশটিতে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সমর্থকদের মতে, টেকসই উন্নয়ন ও জীবনযাত্রার মান বজায় রাখতে এটি জরুরি। তবে বিরোধীদের আশঙ্কা, এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিকভাবে দেশটি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

২৫ জুলাই, ২০২৬

গাজীপুরে ৫ হত্যা: মুন্সিগঞ্জে পদ্মায় ভাসছিল প্রধান অভিযুক্ত ফোরকানের মৃতদেহ
সারাদেশ

গাজীপুরে ৫ হত্যা: মুন্সিগঞ্জে পদ্মায় ভাসছিল প্রধান অভিযুক্ত ফোরকানের মৃতদেহ

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা সেতু থেকে ৪ কিলোমিটার দূরে লৌহজং উপজেলা ভূমি অফিস-সংলগ্ন পদ্মায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন নৌ পুলিশে খবর দেয়। নৌ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁর ভাই আব্দুল জব্বার ও কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত জুবায়ের রহমান মৃতদেহটি ফোরকানের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন। মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

২৫ জুলাই, ২০২৬

ইবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে এনসিপির মামলার প্রতিবাদে শাখা ছাত্রদল
ক্যাম্পাস

ইবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে এনসিপির মামলার প্রতিবাদে শাখা ছাত্রদল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদের বিরুদ্ধে এনসিপির দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (২৩ মে) শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. মাসুদ রুমী মিথুন স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২২ মে ঝিনাইদহ থেকে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারীর যোগসাজশে এবং ঝিনাইদহ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা কর্তৃক ইবি ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদসহ ঝিনাইদহ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, হুঁশিয়ারি টানা আন্দোলনের
রাজধানী

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, হুঁশিয়ারি টানা আন্দোলনের

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি পূরণ না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। সোমবার ( ১ জুন) দুপুর দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। কার্যালয়ের এক পাশে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন একটি অংশ। অন্যদিকে প্রধান ফটকসহ আশপাশে শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জলকামান, এপিসি, প্রিজনভ্যানসহ পুলিশের একাধিক যানবাহনও সেখানে রাখা হয়।

২৫ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থলিয়ারা গ্রামের বড় গোষ্ঠীর জয়নাল মিয়ার সঙ্গে ছোট গোষ্ঠীর জুবায়েরের একটি দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়। সর্বশেষ সালিসে দোকানটি উচ্ছেদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন।

২৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
সারাদেশ

বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল
জাতীয়

ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল

বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদিত হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষ্যে আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

‘গাজা গণহত্যায়’ ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত-ব্রাজিলসহ বিশ্বের ৫১ দেশ
আন্তর্জাতিক

‘গাজা গণহত্যায়’ ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত-ব্রাজিলসহ বিশ্বের ৫১ দেশ

২০২৪ সালের জানুয়ারি। হাড়কাঁপানো এক শীতের দিনে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সামনে জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। তাঁদের লক্ষ্য হলো, গাজায় ইসরায়েলের চালানো ১০০ দিনের বেশি ‘গণহত্যামূলক’ যুদ্ধের নিন্দা জানানো। অন্যদিকে প্রায় ৩ হাজার কিলোমিটার দূরে অবরুদ্ধ গাজার ফিলিস্তিনিরা তখন ইউটিউব লাইভস্ট্রিমে আইসিজের কার্যক্রম দেখছিল। আর যারা দেখছিল না, তারা ব্যস্ত ছিল ইসরায়েলের বোমা থেকে বেঁচে থাকার লড়াইয়ে।জাতিসংঘের গণহত্যা কনভেনশনের আট দশকের ইতিহাসে খুব কমসংখ্যক অভিযোগ সর্বোচ্চ আদালতে উঠেছে। সেদিন দক্ষিণ আফ্রিকা বিশ্বের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছিল, গাজায় ইসরায়েলি বাহিনীর এই নির্মম হামলা ‘গণহত্যা’ (একটি জাতি, ধর্মীয় বা গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংস করা) কি না, তা খতিয়ে দেখতে।

২৫ জুলাই, ২০২৬

নবীনগরে খাল খননের নামে কৃষিজমি ভাঙনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সারাদেশ

নবীনগরে খাল খননের নামে কৃষিজমি ভাঙনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া যমুনা খালে ড্রেজার দিয়ে খাল খননের নামে কৃষিজমি ভাঙন সৃষ্টি করে অবৈধভাবে মাটি বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভিটিবিশাড়া খননকৃত খালসংলগ্ন খলাঘাট ব্রিজে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিল্লাল সরকার, সাইদুল ইসলাম ফটো, তুহিন সরকার, সজল সরকার, মো. আসাদুজ্জামান, আল আমিন, আবু মোসা, লতিফ হোসেনসহ এলাকার কৃষক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

২৫ জুলাই, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
রাজধানী

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার (৭ জুন) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ রিট দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার