"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
স্কটল্যান্ড বিশ্বকাপে ফিরেছে ২৮ বছর পর। ফুটবলের বিশ্ব আসরে তাদের সবশেষ জয়টা ছিল সেই ৩৬ বছর আগে। সে খরা কাটাল স্কটিশরা। ৫২ বছর পর বিশ্বকাপে আসা হাইতিকে ১-০ গোলে হারিয়েছে তারা।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্ন্যাফৈর নতুন বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দলীয় সিদ্ধান্তে একটি কার্যালয় স্থাপন করা হয়। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে গত তিন দিন ধরে কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
২৫ জুলাই, ২০২৬
এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, 'শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। এ ধরনের নৃশংস অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। রামিসা হত্যার দায়ে অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সেই শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাতে ভবিষ্যতে কেউ শিশু ও নারীর বিরুদ্ধে এমন অপরাধ করার সাহস না পায়।' তিনি আরও বলেন, 'বিচার প্রক্রিয়া দেশের প্রচলিত আইন ও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই সম্পন্ন হবে। এ ঘটনায় কোনো ধরনের প্রভাব বা ছাড় দেওয়া হবে না।'
২৫ জুলাই, ২০২৬
৭০ সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বিশেষ নজরে, সতর্ক করা হয়েছে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে
দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যক্রমে নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে অন্তত ৭০ জন সংসদ সদস্যকে ‘বিশেষ পর্যবেক্ষণে’ রাখা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি ‘পারফরম্যান্স মনিটরিং মেকানিজম’ চালু করেছেন তারেক রহমান। এর মাধ্যমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যক্রম নিয়মিতভাবে মূল্যায়ন করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
মেহেরপুর সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া ছয়জন নিখোঁজ
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঠেলে দেওয়া দুই পরিবারের ছয় সদস্যের হদিস মিলছে না। তবে বিজিবির দাবি, বিএসএফই তাদের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতের কোনো একসময় তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ ওই ছয়জনের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইরান চুক্তি স্বাক্ষর আজই হবে: দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রবিবার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো চূড়ান্ত নয় এবং ওই দিন স্বাক্ষরের কোনো সম্ভাবনাও নেই। শনিবার (১৩ জুন) ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি ‘আগামীকাল স্বাক্ষরের জন্য নির্ধারিত’। তার মতে, চুক্তি সম্পন্ন হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার উন্মুক্ত হবে।
২৫ জুলাই, ২০২৬
ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন মাভাবিপ্রবির নতুন উপাচার্যের
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৬ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবে যোগদান করেন। এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মাভাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
আ.লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
শোকবার্তায় তিনি লেখেন, ‘শোক সংবাদ; না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি, বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচিত হওয়া সাবেক সংসদ সদস্য, ১/১১ সরকার আমলে গ্রেপ্তারকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সর্বজন শ্রদ্ধেয় ইউসুফ হোসেন হুমায়ুন।’
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চরাঞ্চলে একটি হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার দুপুরে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের চরকৃষ্ণপুর আশ্রয়ণ কেন্দ্রের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে চরাঞ্চলের মানুষের জন্য দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান।
২৫ জুলাই, ২০২৬
নোয়াখালীতে যুবলীগ-ছাত্রলীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার, ওসি প্রত্যাহার
নোয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের পর যুবলীগ ও ছাত্রলীগের আরও ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রোববার সকালে নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
২৫ জুলাই, ২০২৬