"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আমির খসরুর প্রথম বাজেট: চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন অধ্যায়
উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে ধীরগতি, ব্যাংকিং খাতের সংস্কারের প্রয়োজনীয়তা এবং কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জের মধ্যেই নতুন সরকারের প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, অর্থনীতিবিদ এবং সাধারণ মানুষের দৃষ্টি এখন এই বাজেটের দিকে। নতুন সরকারের অর্থনৈতিক দর্শন কী হবে, আগামী দিনে অর্থনীতি কোন পথে এগোবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় এর কী প্রভাব পড়বে এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে এবারের বাজেটে।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা: প্রশাসনের ১৪ সিদ্ধান্ত
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে রাতে আবাসিক হলে ফেরার পথে বহিরাগত দুষ্কৃতকারীর দ্বারা টেনে-হিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে দুষ্কৃতকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ১৪টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর প্রাণহানি
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার (২৩ মে, ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ১৩ শিশুর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২ শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা যায়।
২৫ জুলাই, ২০২৬
নারীকে পেটাচ্ছেন আ.লীগ নেতা, ভিডিও ভাইরাল
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ অনুযায়ী, হামলায় তিন নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় রোববার (৩১ মে) শ্রীপুর থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে লুটপাট ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
২৫ জুলাই, ২০২৬
কুবি রোটার্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব-নাঈমুর
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার্যাক্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান। শুক্রবার (৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুম বিল্লাহ এবং সদস্য মো. আব্দুর রহমান ও শেখ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কসবা-আখাউড়া আসনের বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমান। শনিবার (১৩ জুন) বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে মুশফিকুর রহমান বলেন, “আমি চাই এলাকায় কোনো কাজ না হলে আপনারা লিখবেন কাজ হচ্ছে না। কোথাও দুর্নীতি হলে সেটিও তুলে ধরবেন। সীমান্তে কোনো সমস্যা হলে তা-ও লিখবেন। এসব বিষয় সংবাদে এলে আমি যথাযথ জায়গায় তা তুলে ধরতে পারব।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী
বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যে ওয়াদা দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে। শনিবার (১৬ মে) চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বরুড়া উপজেলায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
২৫ জুলাই, ২০২৬
একই ছাত্রের সঙ্গে ২ শিক্ষিকার শারীরিক সম্পর্ক, অতঃপর...
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি নামী বেসরকারি খ্রিষ্টান স্কুলের সাবেক এক শিক্ষিকাকে ১৫ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের দায়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই চাঞ্চল্যকর কেলেঙ্কারির জেরে ঐতিহ্যবাহী ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। গত সোমবার (১৮ মে) গ্রিন কাউন্টি সুপিরিয়র কোর্টে নিজের অপরাধ স্বীকার করার পর শেরি ডেল মলডিন (৬১) নামে ওই শিক্ষিকাকে এই সাজা দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৫ বছরের প্রবেশন (শর্তাধীন মুক্তি) এবং একজন যৌন অপরাধী হিসেবে আজীবন তালিকায় নাম নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রাতে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন
ফিফা বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বে আজ মাঠে নামছে ব্রাজিল। রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পানামার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, জি টিভির ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। ফলে বাংলাদেশের দর্শকরাও সহজেই ম্যাচটি উপভোগ করতে পারবেন।
২৫ জুলাই, ২০২৬
টাঙ্গাইলে ৩০ বছর পর চালু হলো বন্ধ থাকা সিনেমা হল
টাঙ্গাইলে ব্যক্তিগত উদ্যোগ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ফিল্ম সোসাইটির সহযোগিতায় দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী রওশন টকিজ সিনেমা হল নতুন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করেছে। শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড়ের সিডিসি মার্কেট ভবনে “নিউ রওশন টকিজ” নামে কার্যক্রম শুরু করেছে পঞ্চাশের দশকে নির্মিত এই সিনেমা হলটি।নতুনভাবে হলটির কার্যক্রম চালু করেন প্রযোজক, নির্মাতা ও লেখক তানভীর হোসেন প্রবাল এবং তাঁর সহধর্মিণী শারমীন হায়াৎ দীপা।
২৫ জুলাই, ২০২৬