"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
প্রধানমন্ত্রীর সফর: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা
১৩ জুলাই ২০২৬ খ্রি. তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর বরিশাল গমন উপলক্ষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা থেকে পদ্মাসেতু উত্তর পর্যন্ত পুরো এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের
বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জয়ের ভিত গড়ে দিয়েও সহজ লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। তবে শেষ ওভারের রোমাঞ্চ পেরিয়ে ৪ উইকেট ও ২ বল হাতে রেখে জিম্বাবুয়েকে হারিয়ে ২-১ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে সফরকারীরা। বুলাওয়েতে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ব্যক্তিগত ৪ রানে ফিরে যান। এরপর পারভেজ হোসেন ইমনকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারালেও মাত্র ৩০ রান তোলে দল।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হবে এবং টোল নেবে: ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র পালন করবে এবং এ সেবার বিনিময়ে অন্যান্য দেশের কাছ থেকে টোল আদায় করা হবে।
২৫ জুলাই, ২০২৬
কোনো ধরনের ধানাই-পানাই মেনে নেওয়া হবে না: বিরোধীদলীয় নেতা
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা পরিষ্কার বলে দিচ্ছি- এ রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ ভাগ মানুষ যেখানে রায় দিয়েছে এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, লড়াই করব রাজপথে। যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। কোন ছাড় নাই, কোন ধানাই পানাই মানবো না।”
২৫ জুলাই, ২০২৬
হরমুজে আমিরাতের ট্যাংকারে ইরানের হামলা , প্রাণ গেল ভারতীয় নাবিকের
হরমুজ প্রণালীসংলগ্ন ওমানের জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রম খাতে চলমান সংস্কার, শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং আইএলও-বাংলাদেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
২৫ জুলাই, ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। রবিবার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ (এইচ এম) এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফাইনালে স্পেনের মহাকাব্যিক জয়, হতাশ মেসির আর্জেন্টিনা
ফুটবল বিশ্বের নতুন রাজা স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে লা রোখারা। অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলেই ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছে স্পেন।
২৫ জুলাই, ২০২৬