"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: দুদু
বাংলাদেশে চলমান নানা অপকর্মের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছে এবং বিভিন্ন ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল
সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে তৈরি জাতিসংঘের কালো তালিকায় এবার ইসরায়েলের নাম যুক্ত হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অন্যান্য ইসরায়েলি কর্তৃপক্ষের পাশাপাশি দেশটির কারা বিভাগসহ কয়েকটি সংস্থাকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও বিভিন্ন এলাকা থেকে মানুষ কসবা রেলস্টেশনে ঘুরতে আসে। তোফায়েলও বন্ধুদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে এক বৃদ্ধ যাত্রী ট্রেন থেকে নেমে মাঝের রেললাইনে দাঁড়িয়ে পড়েন। এ সময় একই লাইন দিয়ে দ্রুতগতিতে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস স্টেশনের দিকে এগিয়ে আসছিল।
২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন কৃষকদলের নেতা কে এম মামুন
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশীদ খান মামুন। বৃহস্পতিবার (১১ জুন) মালয়েশিয়া সফরকালে তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
২৫ জুলাই, ২০২৬
যশোরের ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার
নিহতের মামাতো ভাই মারুফ বলেন, 'মশিউর এর দুই ছেলের মধ্যে মীম বড়। তার ২১ দিন বয়সী একটা সহ ২টি কন্যা সন্তান আছে। মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে সে বেকার ছিলো। কারো সাথে তার শত্রুতা ছিলোনা। কেন, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। ভোরে লোকমুখে শুনে এসে দেখি তার লাশ এখানে পড়ে আছে।'
২৫ জুলাই, ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৭ জন শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮২৬ জন এবং নিশ্চিত হাম রোগী ৫১ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি, চালক-সহকারী হাসপাতালে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘এসবি সুপার ডিলাক্স’ পদ্মা নদীতে পড়ে যায়। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়। তবে বাসে কোনো যাত্রী ছিলেন না। ফেরিতে ওঠার আগেই তারা নেমে গিয়েছিলেন।
২৫ জুলাই, ২০২৬
৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা
দীর্ঘ ৫৮ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাগরে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে চলেছে আজ মধ্যরাতে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর উপকূলজুড়ে হাজার হাজার জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ী আবারও সাগরে ফিরছেন। সরকার প্রতি বছর সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনা বজায় রাখার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য সাগরে মাছ ধরা বন্ধ রাখে। এ সময় দেশের সব ধরনের মাছ ধরার নৌযান ও ট্রলারের সাগরে যাওয়া নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা সরকারি সহায়তা পেলেও অনেকেই অর্থনৈতিক সংকটে পড়েন। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এখন নতুন আশায় বুক বাঁধছেন উপকূলের জেলেরা।
২৫ জুলাই, ২০২৬
রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চাই: সিইসি
সিইসি বলেন, 'স্থানীয় সরকার নির্বাচন এখন একটি বড় চ্যালেঞ্জ। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ভালো হবে।' বর্তমান সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, 'দেশের স্বার্থে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকার সহযোগিতা করব, এমনটাই প্রত্যাশা।'
২৫ জুলাই, ২০২৬
কোরবানিতে আহত ৮০ জন ঢামেকে
পবিত্র ঈদুল আজহায় কোরবানি দিতে গিয়ে গরুর গুতো ও ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৮০ জন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আহতরা হাসপাতালে আসতে থাকেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কেউ গরুর গুতোয়, আবার কেউ কোরবানির সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬