"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

গোল নিয়ে তীব্র বিতর্ক, মিশরের প্রতিবাদ
খেলাধুলা

গোল নিয়ে তীব্র বিতর্ক, মিশরের প্রতিবাদ

গোলের সিদ্ধান্তে অসন্তুষ্ট মিশরের ফুটবলার ও কোচিং স্টাফরা টাচলাইনে তীব্র প্রতিবাদ জানান। দুই দলের ডাগআউটেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস লড়াইয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই কোচই খেলোয়াড়দের শান্ত থাকার নির্দেশ দেন।

২৫ জুলাই, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে হাইসি মঙ্গোলিয়ান ও তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলের দাচাইদান ভূমিকম্প কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর দ্রুত পদক্ষেপ নিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের মধ্যে উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা সব কয়লা খনির শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও জানা যায়নি।

২৫ জুলাই, ২০২৬

ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংককে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা কার্যক্রমের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দ্রুত সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলেও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। এ ব্যাংকের স্থিতিশীলতা বিঘ্নিত হলে পুরো ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণে দ্রুত একটি গ্রহণযোগ্য ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

আখাউড়ায় জামায়াতের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত
সারাদেশ

আখাউড়ায় জামায়াতের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন জামে মসজিদের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে শহরের আদর আলী কমপ্লেক্স মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশ নেন। এর আগে স্টেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মুরশিদ মিয়া, আলাউদ্দিন মাস্টার, মাওলানা সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, শেখ আনোয়ার, রফিকুল ইসলাম রতন প্রমুখ।

২৫ জুলাই, ২০২৬

আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিল সরকার
জাতীয়

আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিল সরকার

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিজীবনে বৈষম্য ও অবিচারের শিকার হওয়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতি পাওয়া এবং বরখাস্ত হওয়া ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

নরওয়ের হয়েও খেলবেন নেইমার
খেলাধুলা

নরওয়ের হয়েও খেলবেন নেইমার

২০২৩ সালে নরওয়ের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দ্রুত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন নুসা। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯টি গোল করেছেন তিনি। আরলিং হালান্ড ও মার্টিন ওদেগার্দের মতো তারকাদের সঙ্গে খেলেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। বিশ্বকাপের প্রথম নকআউট পর্বে আইভরি কোস্টের বিপক্ষে দৃষ্টিনন্দন গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: জামায়াত আমির
রাজনীতি

সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে নিষ্পত্তি না হলে তা রাজপথে আদায় করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না।’

২৫ জুলাই, ২০২৬

লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪
আন্তর্জাতিক

লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারসংবলিত ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সংঘটিত এ ঘটনায় ভবনের ভেতরে কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী আটকা পড়েন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ভবনের প্রথম তলা থেকে নিচে নামার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগুন থেকে রক্ষা পেতে গিয়ে একজনকে নিচে পড়ে যেতে দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬

তারেক রহমানের সফরে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

তারেক রহমানের সফরে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর-পরবর্তী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে চীনের সঙ্গে বাংলাদেশের তিনটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর ও চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হয়েছে। এছাড়া তিস্তা নদী প্রকল্পে চীনের সহযোগিতায় সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬
রাজনীতি

জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে। বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে ২১টি ঘটনায় ৩ জন নিহত এবং ১৪৬ জন আহত হন। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে ১৪টি ঘটনায় ২ জন নিহত এবং ১১৫ জন আহত হন। বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আরও ২ জন নিহত এবং ৩৬ জন আহত হন। নিহত ৯ জনের মধ্যে বিএনপির ৪ জন, আওয়ামী লীগের ২ জন, শিবিরের ১ জন, ইউপিডিএফের ১ জন এবং একটি চরমপন্থী দলের ১ জন সদস্য রয়েছেন। এ ছাড়া দুষ্কৃতকারীদের হামলায় আরও ৯ জন নিহত ও ২২ জন আহত হন এবং অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড