"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
রূপালী ব্যাংকে দুদকের নজর, তদন্তের আওতায় ৮০১ কর্মকর্তা
অনুসন্ধান প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ব্যাংকের ২০১৪ সালে সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে প্রিন্সিপাল অফিসার পদে উন্নীত ১০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। দুদকের প্রধান কার্যালয়ে গত ৫ ও ৬ জুলাই দুই দফায় তাঁদের হাজির হয়ে বক্তব্য প্রদানের নির্দেশ দেয় অনুসন্ধান টিম। রূপালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও-কে পাঠানো এক চিঠিতে এই কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে উপস্থিত নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
ফতুল্লায় রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর একটি পিলারের নিচ থেকে মাটি সরানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: সালাহউদ্দিন আহমেদ
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ তাই নিষিদ্ধ আওয়ামী লীগ উল্লেখ করার কথা জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
দেশের স্বার্থে আপস নয়: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিকসহ সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগানো হবে, তবে সবকিছুর কেন্দ্রেই থাকবে দেশের সর্বোচ্চ স্বার্থ। তিনি বলেন, শুরু থেকেই বিএনপি বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।
২৫ জুলাই, ২০২৬
সিরিয়ার পার্লামেন্টে জনপ্রিয় অভিনেত্রী
গ্ল্যামার জগৎ থেকে রাজনীতির ময়দানে প্রবেশ নতুন কিছু না হলেও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এবার আলোচনার জন্ম দিয়েছে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। দেশটির জাতীয় সংসদ বা ‘পিপলস অ্যাসেম্বলি’-তে সরাসরি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা লাজকানি। তাকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা। সিরিয়ার নির্বাচন সংক্রান্ত উচ্চতর কমিটি সংসদের চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করার পরই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসে। সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের হাতে ৭০ জন সংসদ সদস্য মনোনীত করার বিশেষ ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার আওতায় এবার বিভিন্ন পেশার প্রতিনিধি যুক্ত করতে ৭০ জনকে মনোনীত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর কার্যালয়ে অভিযান, অস্ত্র-বোমা ও বিদেশি মদ উদ্ধার
কার্যালয়টি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত অফিস বলে জানা গেছে। পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় এক তালামিস্ত্রির সহায়তায় অফিসের দুটি কক্ষের তালা খোলা হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি কক্ষে মেঝেতে রাখা কম্বলের ভেতর থেকে দুটি পাইপগান, পাইপগানের গুলি, পিস্তলের গুলি, ছয়টি ককটেল ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
আদাবরে ওসি ও এসআইকে কোপালেন ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যরা
রাজধানীর আদাবরে ‘কব্জি কাটা’ নামে পরিচিত ছিনতাইকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির কোপে আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ওই চক্রের আস্তানায় পুলিশ অভিযান চালালে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে তাদেরসহ কাশেম ও মো. জয় নামে আরও দুইজনকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
বিদায়ী ভাষণে যা বললেন কিয়ের স্টারমার
NULL
২৫ জুলাই, ২০২৬
ছাত্রলীগ নেতার মরদেহ দাবি করে ছড়ানো ভিডিওটি ভুয়া: ফ্যাক্ট-চেক
শনিবার (২৭ জুন) প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওটি কোনো ছাত্রলীগ নেতার নয়। এটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনার ভিডিও। ফ্যাক্ট-চেক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার শুকের বাজার এলাকার কাছে সুরমা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সংবাদমাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয়।
২৫ জুলাই, ২০২৬
৪০ ডিগ্রি তাপেও দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলন
ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে টানা দশ দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও অধিকারকর্মী। প্রচণ্ড গরম ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যেও তারা রাজপথ ছাড়ছেন না। নিজেদের তারা পরিচয় দিচ্ছেন ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ নামে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’-র ব্যানারে এই আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় নৈতিক দায় নিয়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে।
২৫ জুলাই, ২০২৬