"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কোন দল জিতবে বিশ্বকাপ? চমকপ্রদ দাবি ঘানার তান্ত্রিকের
ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম আবারও আলোচনায় এসেছেন। ‘কালো জাদু’ নিয়ে অতীতেও বিতর্কিত নানা দাবি করা এই ব্যক্তি এবার বলেছেন, আসন্ন বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই উঠবে শিরোপা। ব্রিটিশ ও আফ্রিকার কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বনসাম দাবি করেন, আধ্যাত্মিকভাবে তিনি দেখেছেন বিশ্বকাপ ট্রফি রোনালদোর হাতেই উঠবে। তার ভাষায়, ‘এই বিশ্বকাপ রোনালদোর। আমি দেখেছি, ট্রফিটা তার হাতেই যাচ্ছে।’
২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরের ডাসারে রান্নাঘরের পাশে ড্রামে রহস্যজনক বিস্ফোরণ, তদন্তে পুলিশ
মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর এলাকায় রান্নাঘরের পাশে রাখা একটি ড্রামে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
ঘাটিয়ারায় সৌদি দুই কফিলের উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচ
সোমবার (৬ জুলাই) বিকেলে ঘাটিয়ারা উচ্চবিদ্যালয় মাঠে তাঁদের সম্মানে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খামাশ হালাসান আল কারনি একাদশ ও আহমেদ ইয়াতিম আল সোহাইমি একাদশ নামে দুটি দল খেলায় অংশ নেয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি সৌদি অতিথিরা উপভোগ করেন। খেলায় খামাশ হালাসান আল কারনি একাদশ ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলোয়াড়রা দর্শকদের মনোমুগ্ধকর খেলা উপহার দেন।
২৫ জুলাই, ২০২৬
জুলাই আন্দোলন-পরবর্তী চট্টগ্রাম বন্দরে নিয়োগ ও পদোন্নতিতে নতুন রেকর্ড
জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ও পদোন্নতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বন্দর কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত দুই বছরে সরাসরি নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে অতীতের তুলনায় রেকর্ড সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এ সুযোগ পেয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
দুই ঘণ্টার অবরোধ শেষে তেজগাঁও সড়ক ছেড়েছেন শ্রমিকরা, ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রায় ২ঘণ্টা পর সড়ক ছেড়েছেন বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলেও ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরুমালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো' সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর হওয়ায় দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।
২৫ জুলাই, ২০২৬
হামের আতঙ্ক! ময়মনসিংহ মেডিকেলে একদিনেই আরও ৪ শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম বিচ্ছিন্নকরণ ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সেখানে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। একই সময়ে নতুন করে ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু। শনিবার (২৭ জুন) সকালে হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
২৫ জুলাই, ২০২৬
নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নোয়াখালী, ২ জুলাই, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সারাদেশের ন্যায় নোয়াখালীতেও নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। তিনি তাঁর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন শেষে সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সরাসরি গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধীন অষ্টম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রশিক্ষণ এলাকার বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মৃতিচারণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৫ জুলাই, ২০২৬