"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
স্বেচ্ছাসেবক দলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে সরকার গঠনের পর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরীসহ গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে দলটি। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ কয়েকটি সংগঠনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে গত মাসে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি টাকা না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীদের দৈনন্দিন ভোগান্তি নিজের চোখে দেখতে ছদ্মবেশে বাসে উঠেছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ। কিন্তু পরিদর্শনে গিয়ে নিজেই পড়লেন সাধারণ যাত্রীর মতো সমস্যায়। ভাংতি টাকা না থাকায় এক বাসের কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন।
২৫ জুলাই, ২০২৬
বন্ধুর ডাকে বেনজীর অবশেষে গ্রেপ্তার,সামনে এলো নতুন তথ্য
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী চট্টগ্রাম এলাকার এক সংসদ সদস্য মোবাইলে ফোনে ডেকে নিয়ে শপিং মলে দেখা করার কথা বলে দুবাই পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) দুবাইয়ের একটি আদালতে বেনজীর আহমদের জামিন আবেদন নিয়ে শুনানি হতে পারে বেনজীর পক্ষ হয়ে দুবাইয়ের একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
১৫০–২০০ জনকে হত্যার দৃশ্য দেখার দাবি জিয়াউল আহসানের দেহরক্ষীর
জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ১৫০ থেকে ২০০ জন মানুষকে হত্যা করতে দেখেছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দিয়েছেন সেনাসদস্য ইমরুল কায়েস। তাঁর দাবি, এসব হত্যাকাণ্ড গুলি করে ও ইনজেকশন প্রয়োগের মাধ্যমে সংঘটিত হয়।
২৫ জুলাই, ২০২৬
লন্ডভন্ড ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পের আঘাত
দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নতুন করে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পের পর শুক্রবার দেশটির উত্তর উপকূলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার ম্যারাকে শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
২৫ জুলাই, ২০২৬
ছয় মাসে ডেঙ্গুতে প্রাণ গেল ১৯ জন, জুলাই-আগস্টে সংক্রমণ বাড়ার আশঙ্কা
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। বিশেষ করে জুন মাসে আক্রান্ত ও মৃত্যুর হার আগের কয়েক মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২৫ জুলাই, ২০২৬
আবারও হরমুজে ট্যাংকারে হামলা, আগুন
হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে নিক্ষিপ্ত একটি বস্তু আঘাত হানার পর আগুন ধরে গেছে। মঙ্গলবার ভোরে উপসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কেন্দ্র।
২৫ জুলাই, ২০২৬
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৫ জুলাই, ২০২৬
দল নয়, দেশের জন্য কাজ করুন : প্রধানমন্ত্রী
গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। সোমবার (১৫ জুন) টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। একই সঙ্গে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন প্রধানমন্ত্রী।
২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ জুন ২০২৬) বিকেল ২টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— (১) আবু কালাম (৩০), পিতা: মৃত জমির আলী, গ্রাম: আমঘাটা এবং (২) সজিব মোল্লা (২৭), পিতা: লোকমান মোল্লা, গ্রাম: চরডুমুরিয়া। তারা উভয়েই মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
২৫ জুলাই, ২০২৬