"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সরকারে নতুন চমক, দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে সভাপতি করে জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৪ জুন) সংসদে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার মালয়েশিয়ার সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
২৫ জুলাই, ২০২৬
আলফাডাঙ্গায় যুবলীগ নেতার নেতৃত্বে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ করেছে নিহতের পরিবার। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমন শেখ (২৪) ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে এবং কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
২৫ জুলাই, ২০২৬
জন্মদিনে কেক না কাটার কারণ জানালেন জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আজ জন্মদিন পালন করছেন। দীর্ঘদিন ধরে অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মন জয় করে আসা এই তারকার জীবনযাপন ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা। একসময় জন্মদিনে কেক কেটে উদযাপন করলেও ২০১৭ সালের হোলি আর্টিজান হামলার পর থেকে তিনি আর কেক কাটেন না। এ দিন শুভাকাঙ্ক্ষীদের পাঠানো কেক তিনি ভবনের নিরাপত্তাকর্মী এবং আশপাশের মানুষের মধ্যে বিলিয়ে দেন।
২৫ জুলাই, ২০২৬
ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনার রদবদল
আদেশ অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন গ্রহণ করেননি আদালত।
২৫ জুলাই, ২০২৬
শুক্রবার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই: শেহবাজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি সই সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে বলে । একইসঙ্গে আয়োজক হিসেবে পাকিস্তান ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন তিনি। সোমবার (১৫ জুন) মধ্যরাতে চুক্তির ঘোষণা দেওয়ার পর জাতীয় পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন , দীর্ঘ মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে এবং এটি শুধু দুই দেশের মধ্যে একটি চুক্তি নয়, বরং শান্তি ও সংলাপের বড় ধরনের বিজয়।
২৫ জুলাই, ২০২৬
গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা করলো যুবদলের আহ্বায়ক
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় সাইফুল্লাহ নামে এক শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের বিরুদ্ধে। রোববার বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। অভিযুক্ত মুকুল একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
২৫ জুলাই, ২০২৬
ফের ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনার জেরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মার্কিন হামলার পরপরই পাল্টা হামলার দাবি করেছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, উপসাগরে একটি তেলবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণকেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
গাজীপুরের ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ
কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, গত ২৮ জুন সকাল থেকে শ্রমিকরা ‘বেআইনিভাবে’ কর্মবিরতি শুরু করে। এরপর বারবার কাজে ফেরার আহ্বান জানানো হলেও ৩০ জুন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং কারখানার শৃঙ্খলা ও নিরাপত্তা বিবেচনায় ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬