"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগে স্ত্রী-শ্যালকদের বিরুদ্ধে মামলা
রাজধানীর উত্তরায় সজীব প্রামাণিক (২৫) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে মারধরের পর পাঁচতলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে। এতে তার দুই হাত-পা, বুক ও কোমরের হাড় ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। সজীব প্রামাণিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের পরীক্ষাগারের সহকারী হিসেবে কর্মরত। এ ঘটনায় তার বাবা মুন্নাফ প্রামাণিক বাদী হয়ে বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানায় মামলা করেছেন। মামলায় সজীবের স্ত্রী শাহজাদী আক্তার (৩০) এবং তার দুই ভাই শাহাদত হোসেন (৩৫) ও শামছুদ্দিন শাওনকে আসামি করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
৫০ দিন নিখোঁজের পর প্রতিবেশীর রান্নাঘরের মাটির নিচে মিলল মরদেহ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ৮ থেকে ১০ ফুট গভীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে সিরাজদীখান থানার পুলিশ উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে।
২৫ জুলাই, ২০২৬
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। সমাবেশে তখন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের পর নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
কটিয়াদী পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
স্থানীয় নির্বাচন কবে? আ.লীগকে নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি জানতে চান, স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে। তবে জবাবে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি এড়িয়ে গিয়ে মন্ত্রী বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই, ২০২৬
চাঁদাবাজির অভিযোগে এমপিপুত্রকে জিজ্ঞাসাবাদ
চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার ( ২১ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে বহুতলে আগুনে ২ জনের মৃত্যু
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাফি আল ফারুক জানান, রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে পলাশী ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
২৫ জুলাই, ২০২৬
নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি নিহত, আহত দাদা
নিহত ফিরোজা বেগম (৬০)। আহত তাঁর স্বামী আব্দুল করিম (৭০)। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, নাতি শাকিল মিয়া (৩২) নেশার জন্য দাদির কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ছুরি দিয়ে ফিরোজা বেগমকে আঘাত করেন। বাধা দিতে গেলে দাদা আব্দুল করিমকেও ছুরিকাঘাত করা হয়।
২৫ জুলাই, ২০২৬
সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, থানার সামনে বিক্ষোভ
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সমাবেশের মঞ্চে ওঠেন এনসিপির নেতারা। এ সময় বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের মধ্যেই দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কয়েকজন নেতা বক্তব্য দেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলে মঞ্চে সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯
NULL
২৫ জুলাই, ২০২৬