"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আখাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন খান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মুমিনুল হক ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন।
২৫ জুলাই, ২০২৬
বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি
দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তরুণ উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা। তবে এই জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে না পারলে তা ভবিষ্যতে বেকারত্ব, দারিদ্র্য ও সামাজিক অস্থিরতার কারণ হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ
জাতীয় সংসদে বিএনপি থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। একই ইস্যুতে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
২৫ জুলাই, ২০২৬
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু
রোববার (২১ জুন) এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ডাবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় জাকির ম্যানশনের পাশে নির্মাণাধীন একটি ভবনের পানির সংরক্ষণ ট্যাংকের কাঠামো খোলার কাজে দুই শ্রমিক নিচে নামেন। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যে অভিনয়ে প্রশংসিত সারিকা
প্ল্যাটফর্ম হইচই-এ সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী সারিকা সাবরিন। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজে তিনি ‘দোলন’ চরিত্রে অভিনয় করেছেন। সাংবাদিকতা, সত্য অনুসন্ধান এবং নানা সংকটকে ঘিরে নির্মিত গল্পে দোলন একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নারী। একজন সাংবাদিকের স্ত্রী হিসেবে হঠাৎ একটি জটিল রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে তার জীবন আমূল বদলে যায়। এরপর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের মূল্যবোধ ও বিশ্বাসকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যায় সে।
২৫ জুলাই, ২০২৬
কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন এবং কলাপাড়া বিআরডিবির চেয়ারম্যান ফোরকান তালুকদার। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রান্তিক কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার (১২ জুলাই) দেশটির আমিরে দেওয়ান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়ালসহ দুইজন গ্রেপ্তার
মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী মিরাকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ, চাইনিজ কুড়াল ও লোহার তৈরি কাটারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। সোমবার (১৫ জুন) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
ইলিয়াস আলী গুমে সম্পৃক্ততা রয়েছে জিয়াউল আহসানের
২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, গুম, হত্যা এবং লাশ গুম করার একাধিক ঘটনায় জিয়াউল আহসান সরাসরি জড়িত ছিলেন এবং বিভিন্ন অভিযানে তিনি নিজেও উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬