"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার
অপরাধ

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

মেক্সিকোর বিজয় উৎসবে প্রাণ গেল ২ জনের
খেলাধুলা

মেক্সিকোর বিজয় উৎসবে প্রাণ গেল ২ জনের

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ১৯৮৬ সালের পর প্রথমবার নকআউট পর্বে জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে মেক্সিকো। তবে সেই বিজয় উদযাপনই শেষ পর্যন্ত মর্মান্তিক ঘটনায় রূপ নেয়। রাজধানী মেক্সিকো সিটিতে উৎসবের সময় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী তরুণী এবং অপরজন ৪৪ বছর বয়সী এক ব্যক্তি। মেক্সিকো সিটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত জনসমাগমের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

সিট বরাদ্দ পেয়েও হলে উঠতে পারছেন না শিক্ষার্থীরা, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে কক্ষ দখলের অভিযোগ
ক্যাম্পাস

সিট বরাদ্দ পেয়েও হলে উঠতে পারছেন না শিক্ষার্থীরা, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে কক্ষ দখলের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের একটি কক্ষ অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। হল প্রশাসন কক্ষটিতে নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দ দিলেও ছাত্রদল নেতাদের বাধার মুখে তাঁরা রুমে উঠতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে হলের আবাসনসংকটের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপে ইতিহাস গড়ে দেশে ফিরেই গাড়ি উপহার পাচ্ছেন মিশরের ফুটবলাররা
খেলাধুলা

বিশ্বকাপে ইতিহাস গড়ে দেশে ফিরেই গাড়ি উপহার পাচ্ছেন মিশরের ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েও শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মিশর। তবে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট শেষ করলেও দেশে ফিরে বীরের সম্মান পাচ্ছেন দলটির ফুটবলাররা। এবার তাদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে গাড়ি উপহারের ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী খালাফ আহমেদ আল হাবতুর।

২৫ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি করে তুলে নেওয়ার অভিযোগ
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি করে তুলে নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রিফাত আহমেদ নামে এক যুবককে গুলি করে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১৪ জুন) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবক থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। এ ঘটনায় এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে সোমবার রাতে ওই এলাকার কথিত সন্ত্রাসী মনেক ডাকাতের সহযোগীরা রিফাতের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হলে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি।

২৫ জুলাই, ২০২৬

কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ
ক্যাম্পাস

কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় নাস্তা করতে গিয়ে খাবারের মধ্যে পোকা দেখতে পান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। খাবারের মান, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রায়ই অসন্তোষ প্রকাশ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ার টেবিল-চেয়ার সবসময় পরিষ্কার থাকে না, খাবারের গুণগত মানও আশানুরূপ নয়। তুলনামূলক কম খরচে খাবার পাওয়া গেলেও মানসম্মত খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না হওয়ায় অনেক শিক্ষার্থী সেখানে খাবার গ্রহণে অনাগ্রহী।

২৫ জুলাই, ২০২৬

অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ, আত্মহত্যার সন্দেহে তদন্ত
বিনোদন

অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ, আত্মহত্যার সন্দেহে তদন্ত

কৃষি থাপান্ডা–র বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে বেঙ্গালুরু–এর রাজারাজেশ্বরী নগর এলাকায় অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ী বৈশাখের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বৈশাখ গত এক সপ্তাহ ধরে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন। তবে ঘটনার সময় কৃষি থাপান্ডা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না।

২৫ জুলাই, ২০২৬

এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম
রাজনীতি

এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম

জুলাই আন্দোলনের প্রায় দুই বছর পরও আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর হয়েছে। আমরা বলেছিলাম, জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা পাইনি।’

২৫ জুলাই, ২০২৬

কুবি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণে আহত এক, অজ্ঞান নারী শিক্ষার্থী
ক্যাম্পাস

কুবি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণে আহত এক, অজ্ঞান নারী শিক্ষার্থী

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হলে বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে এক নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে যান। এ ছাড়া বিস্ফোরিত চাকার তাপের আঘাতে এক শিক্ষার্থীর পায়ে আঘাত লাগে। আহত ওই শিক্ষার্থী পাশের সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনার পর বাসটি নিরাপদ স্থানে থামানো হলে সহপাঠী ও উপস্থিত ব্যক্তিদের সহযোগিতায় আহত ও অজ্ঞান শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে তাঁরা সুস্থ হয়ে ওঠেন বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬

বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন
জাতীয়

বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন

দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তায় কাজ করছে বাহিনীটি।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা