"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ তরুণের
সারাদেশ

প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ তরুণের

হাজারো কিলোমিটারের দূরত্ব, দুই দেশের ভিন্ন সংস্কৃতি ও ভাষার ব্যবধান—কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের ভালোবাসার ক্ষেত্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে শুরু হওয়া সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়েতে। প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে যশোরের এক তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক লি বিং। ব্যতিক্রমী এই বিয়েকে কেন্দ্র করে যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। চীনা জামাইকে এক নজর দেখতে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন।

২৫ জুলাই, ২০২৬

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের জোড়া অভিযান: ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সারাদেশ

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের জোড়া অভিযান: ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ। রোববার (৫ জুলাই ২০২৬) রাতে মুন্সীগঞ্জ সদর থানার দুর্গাবাড়ি ও মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা) এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল মুন্সীগঞ্জ সদর থানার দুর্গাবাড়ি এলাকার মাসুম সৈয়ালের বাড়ির পাশের পাকা সড়কে প্রথম অভিযান চালায়। সেখান থেকে ৬০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মুন্সীগঞ্জ সদর থানার দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত আব্দুল সত্তারের ছেলে রোমান সরকার (৪৪) এবং দুর্গাবাড়ি এলাকার কাদের সৈয়ালের ছেলে মো. মাসুম সৈয়াল (৪৭)।

২৫ জুলাই, ২০২৬

অবৈধ পাহাড় কাটা কোনোভাবেই চলতে দেওয়া হবে না: হুমাম কাদের চৌধুরী
সারাদেশ

অবৈধ পাহাড় কাটা কোনোভাবেই চলতে দেওয়া হবে না: হুমাম কাদের চৌধুরী

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন হুমাম কাদের চৌধুরী। পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শুধু রাঙ্গুনিয়ার নয়, রাউজান, ফটিকছড়িসহ আশপাশের কয়েকটি এলাকাও আকস্মিক বন্যার কবলে পড়েছে। আগামী দুই থেকে তিন দিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সরকারি কর্মকর্তারা দিন-রাত কাজ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

২৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন তারকা ফুটবলার
খেলাধুলা

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন তারকা ফুটবলার

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করেছে ব্রাজিল। দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা সেলেসাওদের লক্ষ্য এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ থেকে পয়েন্ট অর্জন। তবে জয়ের পরিকল্পনার পাশাপাশি কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের নিষেধাজ্ঞার ঝুঁকি।

২৫ জুলাই, ২০২৬

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত
জাতীয়

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

২৫ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছাড়াল ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছাড়াল ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত এক হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও সীমিত সক্ষমতার কারণে অনেক এলাকায় এখনো পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কারাকাসে।

২৫ জুলাই, ২০২৬

গুলশান-বনানীর বহু ভবনে নেই সেপটিক ট্যাংক, এক মাসের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ
রাজনীতি

গুলশান-বনানীর বহু ভবনে নেই সেপটিক ট্যাংক, এক মাসের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ

রাজধানীর গুলশান ও বনানী এলাকার অর্ধেকেরও বেশি ভবনে সেপটিক ট্যাংক না থাকায় সেখানকার পয়ঃবর্জ্য সরাসরি লেক ও খালে গিয়ে পড়ছে। এতে গুলশান-বনানী লেকের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে রাজউক। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ভবনমালিকদের এক মাসের মধ্যে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের নির্দেশনা দেওয়া হচ্ছে। রাজউকের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, গুলশান-বনানী এলাকায় মোট ৪ হাজার ৪০৯টি ভবনের মধ্যে মাত্র ১ হাজার ৫৪০টিতে সচল সেপটিক ট্যাংক রয়েছে। ১ হাজার ৮২২টি ভবনে কোনো সেপটিক ট্যাংক নেই। এছাড়া ১ হাজার ৪৭টি ভবনের স্যুয়ারেজ লাইন সরাসরি ওয়াসার লাইনের সঙ্গে সংযুক্ত। ফলে বিপুল পরিমাণ পয়ঃবর্জ্য প্রতিদিন লেক, খাল কিংবা ওয়াসার নেটওয়ার্কে মিশে যাচ্ছে। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার ভবনগুলোতে অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক পিট রয়েছে কি না, তা যাচাই করতে এই জরিপ চালানো হয়। এ নিয়ে সোমবার (৬ জুলাই) উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে। বৈঠকে এসটিপি (সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) ও সুয়ারেজ লাইন আধুনিকায়নের প্রস্তাবও তোলা হতে পারে।

২৫ জুলাই, ২০২৬

প্রশ্ন কমন না পড়ায় ‘নকলের দাবি’ শিক্ষার্থীদের, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০
সারাদেশ

প্রশ্ন কমন না পড়ায় ‘নকলের দাবি’ শিক্ষার্থীদের, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি পরীক্ষার্থীদের বিরুদ্ধে কেন্দ্রের কয়েকটি শ্রেণিকক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬

ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস
জাতীয়

ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

ভিসার নিয়ম অনুযায়ী এর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সচেতনতামূলক বার্তা প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, ভিসাধারীর নিজ দায়িত্ব হলো ভিসার শর্ত মেনে সেটির সঠিক ব্যবহার নিশ্চিত করা।

২৫ জুলাই, ২০২৬

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান
জাতীয়

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করতে পারেনি। তার অভিযোগ, অতীতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থানে যে রাষ্ট্রীয় কাঠামো ভূমিকা রেখেছিল, সেই মৌলিক কাঠামোয় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনা হয়নি। এর ফলে দেশের রাজনৈতিক ও জাতীয় পরিসরে নতুন সংকটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা