"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭১৮, আজ আরও ২ জনের মৃত্যু
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬২৫ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭১৮। সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৮৬৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১১ হাজার ৯৬৫ জন।
২৫ জুলাই, ২০২৬
৫ জনের ভিসা জাল শনাক্তের পর বিমানবন্দর থেকে উধাও ৭১ যাত্রী
মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে বোর্ডিং পাস নেওয়ার পরও ৭৬ জন যাত্রী বিমানে ওঠেননি। এর মধ্যে পাঁচজনের ভিসা জাল বা অসঙ্গতিপূর্ণ হিসেবে শনাক্ত হওয়ার পর বাকি ৭১ জন বিমানবন্দর এলাকা থেকে চলে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়ন করে।
২৫ জুলাই, ২০২৬
দশবর্ষপূর্তিতে বাউল সুরে মেতে উঠল ম্যানচেস্টার
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী হিটন পার্কের ডাওয়ার হাউসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ইউকে ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠার দশবর্ষপূর্তি। গত ১০ জুলাই অনুষ্ঠিত দিনব্যাপী ‘সামারফেস্ট’-এ প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং বহুসাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলায় এক দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে এ উৎসবের আয়োজন করা হয়। দুপুর ৩টা থেকে সবার জন্য উন্মুক্ত ছিল অনুষ্ঠানস্থল।
২৫ জুলাই, ২০২৬
৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে- ইনশাআল্লাহ, পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের পনেরো বছরেও তা হয়নি।’ শনিবার বেলা সোয়া এগারোটায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
ঢাকাসহ যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের ট্যুরিস্ট ভিসা
হাইকমিশনার বলেন, বাংলাদেশি নাগরিকরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে অবস্থিত আইভ্যাক কেন্দ্রের মাধ্যমে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রায় দুই বছর পর এ সেবা পুনরায় চালু হওয়ায় ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। গত ১২ জুন তিনি ঢাকায় পৌঁছান।
২৫ জুলাই, ২০২৬
আর্জেন্টিনাকে নিয়ে কী অঘটনের ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক?
চলতি বিশ্বকাপে ঘানার ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কওয়াকু বোনসাম এবার আর্জেন্টিনাকে নিয়ে নতুন দাবি করেছেন। তার ভাষ্য, রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। শনিবার (৪ জুলাই) মায়ামিতে রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচে পরাজিত হবে বলে দাবি করেছেন নানা কওয়াকু বোনসাম।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাই কলেজে এমপি নুরুল আমিনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম, উপাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য মো. নিজাম উদ্দিন ও মো. জাফর উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হোসেন, অভিভাবক সদস্য জামশেদ আলম ও খায়ের উল্লাহসহ রাজনৈতিক ও শিক্ষকবৃন্দ।
২৫ জুলাই, ২০২৬
অতিবৃষ্টির ক্ষতি কাটাতে মহেশ রোডে এমপি, দ্রুত সংস্কার কাজ শুরুর নির্দেশ
টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ মহেশ রোড নিজ উদ্যোগে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। শনিবার (১১ জুলাই) দুপুরে তিনি শিবপুর থেকে বিটঘর পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।
২৫ জুলাই, ২০২৬
আমি না থাকলে ইসরায়েল পৃথিবী থেকে মুছে যেত: ট্রাম্প
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতি, প্রভাবশালী নেতা এবং ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি কখনো রসিকতা, আবার কখনো নিজের ভূমিকা ও ক্ষমতা নিয়ে অতিরঞ্জিত মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি না থাকত, তবে ইসরায়েল আজ পৃথিবীর বুক থেকে মুছে যেত।’ তিনি আরও দাবি করেন, ইরানকে থামানো না গেলে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করে তা ব্যবহার করত এবং ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ-চীন বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলে মন্ত্রিপরিষদের একাধিক সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠকে পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, শিক্ষা এবং অন্যান্য সহযোগিতামূলক খাত নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।
২৫ জুলাই, ২০২৬