"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

গাইবান্ধার পলাশবাড়িতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়িতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াতের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে সাত ঘণ্টার জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এ আদেশ জারি করেন। আদেশ অনুযায়ী, বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা কেন্দ্র করে চারদিকে ৫০০ মিটার এলাকাজুড়ে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

২৫ জুলাই, ২০২৬

তামিলনাড়ুতে ৫০ ‘বাংলাদেশি’ আটক, ফেরত পাঠাচ্ছে বিজয় সরকার
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ৫০ ‘বাংলাদেশি’ আটক, ফেরত পাঠাচ্ছে বিজয় সরকার

ভারতের তামিলনাড়ু রাজ্যে অনুপ্রবেশকারী সন্দেহে আটক ৫০ জন ‘বাংলাদেশি’ নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক ব্যক্তিদের প্রথমে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়। পরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের ডিপোর্টের সিদ্ধান্ত নেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

চলন্ত বাসে নারী যাত্রীকে অশালীন স্পর্শের অভিযোগ, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক

চলন্ত বাসে নারী যাত্রীকে অশালীন স্পর্শের অভিযোগ, ভিডিও ভাইরাল

ভারতের রাজধানী দিল্লিতে সরকারি বাসে এক নারী যাত্রীকে বাসচালকের অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

২৫ জুলাই, ২০২৬

সায়েন্স ল্যাব ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে: মুশফিকুর রহমান এমপি
সারাদেশ

সায়েন্স ল্যাব ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে: মুশফিকুর রহমান এমপি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে মোগড়া উচ্চ বিদ্যালয়ে সায়েন্স ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে মোগড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সায়েন্স ল্যাবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান।

২৫ জুলাই, ২০২৬

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যের মৃত্যু
আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যের মৃত্যু

নিহত বিনীত কুমার দুবে (৪৬) বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। তিনি উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা এবং মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন। বিএসএফ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মিথিপুর এলাকার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি অরক্ষিত অংশে টহল দায়িত্ব পালন করছিলেন দুবে। এ সময় এলাকায় প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং ঘন ঘন বজ্রপাত হচ্ছিল।

২৫ জুলাই, ২০২৬

রাজধানীর ১৯ মোড়ে এআই ট্রাফিক ক্যামেরা, ১,৫০০ মামলা ও ৩৮ হাজার সমন
রাজধানী

রাজধানীর ১৯ মোড়ে এআই ট্রাফিক ক্যামেরা, ১,৫০০ মামলা ও ৩৮ হাজার সমন

রাজধানীতে ট্রাফিক আইন কার্যকরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ঢাকার ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত ১ হাজার ৫০০টি মামলা এবং প্রায় ৩৮ হাজার যানবাহনের মালিকের নামে সমন জারি করা হয়েছে। মঙ্গলবার তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন চারটি এআই ট্রাফিক ক্যামেরার উদ্বোধন শেষে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

২৫ জুলাই, ২০২৬

গণক বিড়ালের ভবিষ্যদ্বাণী, নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল
খেলাধুলা

গণক বিড়ালের ভবিষ্যদ্বাণী, নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল

বিশ্বকাপজুড়ে ব্রাজিলের ম্যাচের ফলাফল সঠিকভাবে অনুমান করে আলোচনায় উঠে আসা ‘গণক’ বিড়াল মিলু এবারও সেলেসাওদের পক্ষেই ভবিষ্যদ্বাণী করেছে। ব্রাজিল-নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় হবে বলে ইঙ্গিত দিয়েছে সে। চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করেছে মিলু। তবে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে তার ভবিষ্যদ্বাণী মেলেনি। শেষ ৩২ দলের পর্বে কেপ ভার্দের জয় দেখলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে।

২৫ জুলাই, ২০২৬

ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় নিহত ১৫ ভারতীয়
আন্তর্জাতিক

ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় নিহত ১৫ ভারতীয়

ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভিয়েতনামে অবস্থিত ভারতের দূতাবাস ও কনস্যুলেট জরুরি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে।

২৫ জুলাই, ২০২৬

ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রবাস

ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় ইতালি ও ইউরোপে বাংলাদেশি খাদ্যশিল্প ও রেস্টুরেন্ট ব্যবসার প্রসার, ব্যবসায়িক চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন এবং প্রবাসী উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর মাধ্যমে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত রকিবুল হাসান প্রবাসী উদ্যোক্তাদের অবদানের প্রশংসা করে বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশি ব্যবসায়ীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি দূতাবাসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

২৫ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত হামলাকারী
সারাদেশ

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত হামলাকারী

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত ইকরা আক্তারকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা অন্তর মজুমদার (৩৫) নামের এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাসায় প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় শাহিনুর বেগম ও তার তিন মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারী পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন এবং গণপিটুনি দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা