"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ করতে গিয়ে আটক যুবক
আটক ব্যক্তি কেরানীগঞ্জের বাসিন্দা রিয়াজ আহমেদ (রাজ)। তিনি নিজেকে আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার বলে পরিচয় দিয়েছেন। অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, অভিযুক্ত রিয়াজ নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক শিক্ষার্থী তাকে ওয়াশরুমের ভেতরে দেখে পরিচয় ও সেখানে প্রবেশের কারণ জানতে চান। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে থাকা অন্যদের বিষয়টি জানান।
২৫ জুলাই, ২০২৬
দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জন শিশু হামের উপসর্গ বা সংক্রমণে আক্রান্ত হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হলেও এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
২৫ জুলাই, ২০২৬
বন্যা ও পাহাড়ধসে কক্সবাজারে ২৬ জনের প্রাণহানি
টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে কক্সবাজারে গত সাত দিনে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পানিতে ডুবে ও পাহাড়ধসে প্রাণ হারানো শিশু এবং রোহিঙ্গাও রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরে মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সায়েম মূলগাঁও গ্রামের মনির সরদারের ছেলে। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে গোসাইরহাট উপজেলার মূলগাঁও গ্রামে একজন ব্যক্তি মাদক সেবন করছেন। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সায়েমকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
২৫ জুলাই, ২০২৬
যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের
নিহতরা হলো টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। অন্যদিকে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) জীবিত উদ্ধার হয়েছে। জানা গেছে, তিনজন মাদ্রাসা ছাত্র উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
ভারতীয় ভূখণ্ডে ঢুকে চীনা সেনাবাহিনী দখলে নিয়েছে বিস্তৃত এলাকা
ভারতের অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তঘেঁষা আপার সুবানসিরি জেলায় চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশের অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় নহ্ উপজাতি সম্প্রদায়। তাদের দাবি, গত ছয় বছরে চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার এলাকা ও কৃষিজমির একটি বড় অংশ দখল করে নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আপার সুবানসিরির ডেপুটি কমিশনারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে নহ্ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাদের এ অভিযোগ করেন।
২৫ জুলাই, ২০২৬
ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সুজন হাওলাদার
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এতে সভাপতি হিসেবে মোহাম্মাদ সাখাওয়াত হোসেন (সুজন হাওলাদার)কে মনোনীত করা হয়েছে। গত ৪ জুলাই বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়, যা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রেরণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি
ফিফা ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে মরক্কো। দলের এই পরাজয়ের পর গ্যালারিতে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন বলিউডের মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। ম্যাচ শেষে স্টেডিয়ামে উপস্থিত নোরাকে চোখের পানি মুছতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তার পাশে থাকা এক ব্যক্তি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
২৫ জুলাই, ২০২৬
ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ, অডিও ফাঁস
জানা গেছে, সম্প্রতি ইবিতে আর্জেন্টিনা ফ্যানস ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে আসিফ হাসান লিখনকে সভাপতি এবং মনিরুজ্জামান মিমকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটিকে কেন্দ্র করে বৈছাআ নেতা বাঁধন বিশ্বাস স্পর্শ তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি নবগঠিত কমিটিকে ‘ছাত্রলীগের পুনর্বাসিত আর্জেন্টিনা কমিটি’ বলে আখ্যায়িত করেন এবং সভাপতি আসিফ হাসান লিখনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন।
২৫ জুলাই, ২০২৬
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উন্নয়ন সহায়তা কর্মসূচির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তোলেন। বক্তারা বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংগঠনের সুপারিশ উপেক্ষা করা হয়েছে। এছাড়া, নীতিমালা অনুযায়ী সুবিধাভোগীদের যা পাওয়ার কথা, তা অনেকেই পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা।
২৫ জুলাই, ২০২৬