"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যেদিন তারেক রহমান দেশে পা রাখবেন, সেদিন যেন দেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন, সেদিন যেন সমগ্র দেশ কেঁপে ওঠে।' বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এ বার্তা দেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'আমি আপনাদের জানাতে চাই, আমাদের নেতা (তারেক রহমান) শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ যেন কেঁপে ওঠে। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।'
২৫ জুলাই, ২০২৬
হাদির ওপর হামলায় ব্যাবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থী জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্প: কুদরতের কম্পনে মানবতার জাগরণ
মহান স্রষ্টার অপার কুদরতের এক হৃদয়-বিদারক প্রকাশ হলো ভূমিকম্প, যা মানবতার অহংকারকে মুহূর্তেই ভেঙে চূর্ণ করতে সক্ষম। পবিত্র কোরআনে ঘোষণা হয়েছে, 'যখন পৃথিবীকে তার প্রকম্পনে প্রকম্পিত করা হবে, এবং সে তার অন্তর্গত বোঝা উগরে দেবে…'(সূরা যিলযাল, ৯৯:১-২)। এ আয়াত প্রমাণ করে, ভূমিকম্প নিছক ভূ-বৈজ্ঞানিক ঘটনা নয়। এটি ইহকালীন সতর্কবার্তা ও পরকালীন জাগরণধ্বনি, যা মানুষকে তার অসহায়ত্ব এবং সৃষ্টিকর্তার অপরিমেয় মহিমা স্মরণ করিয়ে দেয়।
২৫ জুলাই, ২০২৬
পুতিন যুদ্ধ শেষ করতে চান, দাবি ট্রাম্পের
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মস্কো সফরকারী তাঁর বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জামাতা ও অনানুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের বৈঠকের পর তার এই ধারণা হয়েছে। ট্রাম্প বলেন, 'তাদের ধারণা খুব স্পষ্ট, পুতিন যুদ্ধ শেষ করতে চান। তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান।'
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মরহুম আব্দুল হান্নান ভূইয়া মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসবমুখর পরিবেশেে মরহুম আব্দুল হান্নান ভূইয়া মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার পূর্বে পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আর অভিভাবকদের মধ্যেও ছিল আগ্রহ ও উৎসাহ। কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো অনিয়ম রোধে মনিটরিং টিম দায়িত্ব পালন করেছে।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে পুলিশের ডেভিল হান্ট ফেইজ ২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জামালপুরের সাত উপজেলায় পুলিশের এই বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
তারেক রহমান হবেন ভোটার ২৭ ডিসেম্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বৈঠকে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রাক-প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার একটু পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মস্কো সফরকারী তাঁর বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জামাতা ও অনানুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের বৈঠকের পর তার এই ধারণা হয়েছে। ট্রাম্প বলেন, 'তাদের ধারণা খুব স্পষ্ট, পুতিন যুদ্ধ শেষ করতে চান। তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান।'
২৫ জুলাই, ২০২৬