"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
রাজধানী

সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট অবরোধ, রাজধানীতে তীব্র যানজট

ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানার নিহতের প্রতিবাদে ঢাকার ফার্মগেট মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা এই অবরোধ কর্মসূচি পালন করা শুরু করে। প্রথমে কলেজের মূল ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করলেও পরে তারা মোড়ে অবস্থান নিলে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে, সেখান দিয়ে চলাচলকারী হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন।

২৫ জুলাই, ২০২৬

পুলিশি বাধায় আটকে গেল জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
রাজধানী

পুলিশি বাধায় আটকে গেল জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

রাজধানীতে জুলাই ঐক্যের ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে লং মার্চ শুরু করে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে জুলাই ঐক্যের মিছিলটি বাড্ডার দিকে অগ্রসর হলে বাড্ডা হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬

হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, আবার বাইরেও থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়

হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, আবার বাইরেও থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

বাসদ (মার্কসবাদী) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ
রাজনীতি

বাসদ (মার্কসবাদী) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) তাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা।

২৫ জুলাই, ২০২৬

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে প্রেস ব্রিফিং
রাজনীতি

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে প্রেস ব্রিফিং

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি নিয়ে আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির পাঠানো বার্তায় জানানো হয়, দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে তিনি সাংবাদিকদের সামনে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ তথ্য তুলে ধরবেন।

২৫ জুলাই, ২০২৬

সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ৩ লাখ ৭ হাজার প্রবাসীর নিবন্ধন
জাতীয়

সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ৩ লাখ ৭ হাজার প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এই তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এই নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ জন পুরুষ ভোটার ও ২৩ হাজার ২২৮ জন নারী ভোটার রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
সারাদেশ

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে বীরু মোল্লা (৪৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বীরু মোল্লার সঙ্গে তাঁর চাচাতো ভাই জহুরুল মোল্লার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

২৫ জুলাই, ২০২৬

এবার মহাখালীতে এক ব্যক্তিকে গুলি
রাজধানী

এবার মহাখালীতে এক ব্যক্তিকে গুলি

মহাখালী টিভি গেটের পাশে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬

অ্যানফিল্ডে পিএসভির কাছে লজ্জাজনক হার লিভারপুলের
খেলাধুলা

অ্যানফিল্ডে পিএসভির কাছে লজ্জাজনক হার লিভারপুলের

অ্যানফিল্ডে পিএসভির কাছে ৪–১ গোলের করুণ পরাজয়ে লিভারপুলের দুরবস্থা আরও চরমে পৌঁছেছে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের মাঠে এমন হতাশাজনক হার সমর্থকদের মধ্যে ক্ষোভ আর হতাশা বাড়িয়ে দিয়েছে। গত মৌসুমে লিগ পর্বের শেষ ম্যাচে পিএসভির কাছে হেরেছিল লিভারপুল, তবে তখন তারা টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন—প্রিমিয়ার লিগের মতোই চ্যাম্পিয়নস লিগেও তারা নেমে গেছে ১২তম স্থানে।

২৫ জুলাই, ২০২৬

নোবিপ্রবি শিক্ষার্থীবাহী তিনটি বিআরটিসি বাসে আগুন
ক্যাম্পাস

নোবিপ্রবি শিক্ষার্থীবাহী তিনটি বিআরটিসি বাসে আগুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত বিআরটিসির তিনটি দ্বিতল বাসে আগুন লাগিয়ের দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি বাস: 'গুলবাহার' ও 'মালতি' সম্পূর্ণ পুড়ে গিয়েছে। অন্যদিকে 'গন্ধরাজ’ নামের আরেকটি বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে জেলার সোনাপুর বিআরটিসি ডিপোর ভেতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা