"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
খালেদা জিয়ার চিকিৎসা আপাতত দেশে চলবে: ডা. জাহিদ
আপাতত দেশেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
২৫ জুলাই, ২০২৬
শীতে পানিশূন্যতা এড়ানোর উপায়
শীত এলেই অনেকের পানি পানের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়। ঠান্ডা আবহাওয়ায় তৃষ্ণা কম অনুভূত হওয়ায় অনেক সময় বোঝাই যায় না যে শরীর ধীরে ধীরে পানিশূন্য হয়ে পড়ছে। অথচ শুষ্ক শীতের বাতাস শরীর থেকে আরও বেশি পানি বের করে নেয়। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, শক্তি কমে আসে এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। পর্যাপ্ত পানি পান শীতকালেও বিপাকক্রিয়া স্বাভাবিক রাখে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই শীতেও শরীরে পানির ভারসাম্য বজায় রাখা সম্ভব।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির শাসনামলে গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো সরকারের আমলেই গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তবে তাঁর দাবি, বিএনপির শাসনামলে গণমাধ্যম তুলনামূলকভাবে বেশি স্বস্তিদায়ক পরিবেশে কাজ করতে পেরেছিল। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময়ে গণমাধ্যমকে সবচেয়ে বেশি নিপীড়ন, চাপ ও ভয়ভীতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
হাসিনাকে ফেরানোর অনুরোধ পর্যালোচনা করবে ভারত: রণধীর জয়সওয়াল
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই চলছে। বুধবার (২৬ নভেম্বর) তিনি এ তথ্য জানান।
২৫ জুলাই, ২০২৬
শ্রীলঙ্কায় বন্যাদুর্গতদের মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে বিতর্কে পাকিস্তান
ঘূর্ণিঝড় ডিতওয়াহর আঘাতে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি যখন বাড়ছে, ঠিক সেই সংকটময় মুহূর্তে পাকিস্তান থেকে পাঠানো মেয়াদোত্তীর্ণ ত্রাণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে কলম্বোতে। বার্তাসংস্থা এএফপি ও নিউজ ১৮ তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পাঠানো চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, খাদ্যপণ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রীর বেশ কিছু আইটেমের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। ত্রাণের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন শ্রীলঙ্কার কর্মকর্তারা
২৫ জুলাই, ২০২৬
বিশ্ব মানবাধিকার দিবস: গুম হওয়া ৩ ছাত্রদল নেতার সন্ধান চেয়ে জবি ছাত্রদলের মানববন্ধন
২০১৩ সালে গুম হওয়া জবি ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা ও আল-আমিনকে এখনো খুঁজে পাওয়া যায়নি উল্লেখ করে মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের আমলের গুম-খুন, পেটোয়া বাহিনীর হামলা ও নির্যাতনের বিচার দাবি করেন। একই সঙ্গে সব নিখোঁজ নাগরিকের সন্ধান ও বিচার বিভাগের কার্যকর ভূমিকারও আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস নিয়ে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, '১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল দিন, আমাদের বিজয় দিবস। একই সঙ্গে দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থান করছি। তবে, আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।'
২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেপ্তার
অপারেশন ডেভিল হান্ট ফেইজ- ২' অভিযানে শরীয়তপুরের সামন্তসার ইউনিয়নের যুবলীগের যুগ্ন সম্পাদক রাজ্জাক সরদার (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতে জেলার গোসাইরহাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ্জাক একই ইউনিয়নের লাকাচুয়া গ্রামের ছামাদ সরদরের ছেলে। রোববার (২১ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
লকারে হাসিনার পাশাপাশি ছিল রেহানা-জয় ও পুতুলের স্বর্ণ
অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়; তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বর্ণ সেখানে ছিল। বুধবার (২৬ নভেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
২৫ জুলাই, ২০২৬
প্রশাসনের বড় অংশ জামায়াতের দখলে: রুমিন ফারহানা
প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জামায়াতে ইসলামের প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, শুধু প্রশাসন বা পুলিশ নয়; বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ বহু প্রতিষ্ঠানে জামায়াতের পুরোপুরি আধিপত্য দেখা যাচ্ছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এসময় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬