"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ইবির প্রভোস্ট কাউন্সিলের নতুন সভাপতি অধ্যাপক জলাল উদ্দিন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কাউন্সিলের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদা জিয়া হলের প্রভোস্ট ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) প্রভোস্ট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন বলেন, 'দায়িত্ব বাড়া মানে তো বাড়তি প্রেসার। প্রোভোস্ট কাউন্সিলের সভাপতি হিসেবে আমার কাজ হলো প্রোভোস্ট মহোদয়দের মধ্যে সমন্বয় করা। বিভিন্ন হলের সুবিধা-অসুবিধা নিয়ে প্রশাসনিক মহলের সাথে কথা বলতে হয়।
২৫ জুলাই, ২০২৬
বিজয় দিবসে আওয়ামী লীগ নেতার উপস্থিতি, ক্ষুব্ধ রাজনৈতিক মহল
কুড়িগ্রামে বর্তমান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিকভাবে পরিচিত ও বিতর্কিত আওয়ামী লীগ ঘরানার ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ক্রমেই প্রকাশ্যে আসছে, যা গণতান্ত্রিক আন্দোলন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।
২৫ জুলাই, ২০২৬
লাখো মুসল্লির দোয়ায় শেষ হলো তিন দিনব্যাপী ইজতেমা
কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হয়েছে আজ। শহরের ধরলা ব্রিজের পূর্বপাড়ে অবস্থিত ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে এ ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। রোববার (২১ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা, কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়াত কামনায় সমবেত কণ্ঠে দোয়া করেন লাখো মুসল্লি।
২৫ জুলাই, ২০২৬
বৈদ্যুতিক ট্রান্সফর্মার কাজে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জ সদরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একইসাথে কাজ চলাকালীন সময়ে তার দুই সহকর্মী গুরুতর আহত হয়েছে বলে জানান পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড মোনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তার উপরে বিদ্যুতের লাইনের সংস্কার কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রাজ্জাক এবং করিম।
২৫ জুলাই, ২০২৬
৭ ডিসেম্বরের পর সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী ৭ ডিসেম্বরের পর যেকোনো দিনে ঘোষণা করা হবে। তিনি বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজানের আগেই দুটি ভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ইসি আনোয়ারুল বলেন, 'নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার সুনির্দিষ্ট দিন-তারিখ পরবর্তী কমিশন সভায় চূড়ান্ত করা হবে। সারাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কমিশন বিশ্বাস করে, এবারের নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে।'
২৫ জুলাই, ২০২৬
ইবি ইংরেজি বিভাগে অর্ডিন্যান্স ভঙ্গে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের বিভাগীয় খামখেয়ালি সিদ্ধান্ত, ভুল ক্রেডিট বণ্টন এবং অর্ডিন্যান্স লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এতে একাডেমিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে এক সংবাদ সম্মেলনে মানোন্নয়ন পরীক্ষার জন্য আবেদনকারী ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১২ জন শিক্ষার্থীদের পক্ষে ৫ জন শিক্ষার্থী এ সংক্রান্ত বিস্তারিত অভিযোগ তুলে ধরে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে নারী শিক্ষার উন্নয়নে অঙ্গীকার করলেন এমপি প্রার্থী নজরুল ইসলাম নজু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী শিক্ষার প্রসার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু।
২৫ জুলাই, ২০২৬
বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র গ্রহণের পর খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী হেলালুজ্জামান লালু বলেন, 'বগুড়া-৭ আসন ম্যাডামের নিজস্ব এলাকা।
২৫ জুলাই, ২০২৬
পুলিশি অভিযানে হাটহাজারী থেকে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মো. সোহেল (৩০) নামে এক ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে হাটহাজারী থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পশ্চিম দেওয়াননগর এলাকার বাসিন্দা।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ব্রিটিশ চিকিৎসক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী।
২৫ জুলাই, ২০২৬