"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ!
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের কিছু দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আজ বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগেই দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করবেন বলে।
২৫ জুলাই, ২০২৬
যমজ বোনের অসামান্য সাফল্য
অসামান্য সাফল্যের নজির গড়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার যমজ দুই বোন। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির চূড়ান্ত সুযোগ পেয়েছেন তারা। ফাবিহা জামান মিহা ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং লামিসা জামান লিহা নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ অর্জন করেছেন।
২৫ জুলাই, ২০২৬
হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের কাজে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সিএনএস লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা।
২৫ জুলাই, ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: সিইসি
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন ও সকল পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দীন।
২৫ জুলাই, ২০২৬
ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা: অভিযুক্ত নারী গ্রেফতার
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় নিশি রহমান (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌরসভার রহিমপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়। তিনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, গণভোট শত বছরের জন্য: প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য বলে মন্তব্য করেছেন ধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখার আশ্বাস প্রকাশ করেছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
২৫ জুলাই, ২০২৬
প্রথম আলো–ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত
প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত তৈরি করেছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শনে গিয়ে সহমর্মিতা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত। গত, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
মানুষ কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না: মামুনুল হক
মানুষ যেমন কবর থেকে ফিরে আসে না, তেমনি শেখ হাসিনাও আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টায় ময়মনসিংহের গৌরীপুর মধ্যবাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
১৯ দেশের গ্রিন কার্ড ও নাগরিকত্ব বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড, অভিবাসন এবং নাগরিকত্ব প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা আর যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস, অভিবাসন বা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। মঙ্গলবার (২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, 'জাতীয় নিরাপত্তা ও আমেরিকান নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
২৫ জুলাই, ২০২৬