"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করল অন্তর্বর্তী সরকার
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ৮ খণ্ডে সাজানো এই প্রতিবেদনে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ, রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত, আলোচনার সারসংক্ষেপ, বিভিন্ন নথিপত্র এবং কমিশনের পরিচালিত জনমত জরিপের ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশকে অস্থিতিশীল করলে সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা করে দেব: হাসনাত
বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের ভারত আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত ভারতের পূর্বাঞ্চলকে দেশটি থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেন।
২৫ জুলাই, ২০২৬
‘বাপের মতো বেটিরও কপাল, বাপ স্বতন্ত্র ছিলেন-বেটিও স্বতন্ত্র সময়ই বলে দেবে’
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি জানেন না বাপের মতো বেটিরও কপাল আছে কি না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র সময়ই এর উত্তর দেবে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুল্লা আবর আলী বাজার খেলার মাঠে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
পাথরের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে থমকে গেছে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর
বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন ও ভারতে ইচ্ছাকৃতভাবে পাথরের দাম বৃদ্ধির অভিযোগে গত ১৩ নভেম্বর থেকে থমকে আছে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি কার্যক্রম। দীর্ঘ ১১ দিন ধরে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন দুই দেশের আমদানি-রফতানিকারকরা। এর ফলে সরকারও হারাচ্ছে গুরুত্বপূর্ণ রাজস্ব।
২৫ জুলাই, ২০২৬
হুমকিতে বন্ধ গান, বিপাকে অন্ধ হেলালের পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী হেলাল মিয়া (৬৫) ও তার পরিবার ছয় দিন ধরে রয়েছে চরম সংকটে। দীর্ঘ পাঁচ দশক ধরে গান গেয়ে সংসার চালালেও একদল যুবকের হুমকিতে বন্ধ হয়ে গেছে তাদের একমাত্র জীবিকার পথ। তারা নির্দেশ দেয় গান ছেড়ে ভিক্ষাবৃত্তি করতে হবে। নইলে বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার হুমকিও দেয় তারা।
২৫ জুলাই, ২০২৬
টাকার খেলায় মেতেছে বিভিন্ন প্যানেল, অভিযোগ ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্যানেল টাকার খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলের প্রার্থীরা। সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী ফয়সাল মুরাদ বলেন, 'জকসু নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন ও ধনী সংগঠন দিনে-রাতে ঘোষণা দিয়ে আচরনবিধি লঙ্ঘন করছে।
২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদিকে নিয়ে সিইসির মন্তব্যের ব্যাখ্যা দিল ইসি
রাজধানীতে আইএফইএস আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বক্তব্য নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর প্রহরায় থাকবে পুলিশ
শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এখনো ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসংলগ্ন প্রবেশপথে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলেও মানুষের উপস্থিতি চোখে পড়ছে। কেউ দূরে দাঁড়িয়ে নীরবে দোয়া করছেন, কেউ কবরের সামনে যাওয়ার অপেক্ষায় আছেন। আবার কেউ স্মৃতির খাতিরে মোবাইলে ছবি তুলে রাখছেন। শোক আর ভালোবাসার আবেশে পুরো এলাকা হয়ে উঠেছে ভারী ও আবেগঘন।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি!
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি দেয়ার ঘটনা ঘটেছে। কারা এবং কেন স্মৃতিস্তম্ভটি বিকৃত করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানা যায়, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে স্থাপিত মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কয়েক মাস আগে শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত ছবি অপসারণ করে তাঁর ছবি স্থাপন করা হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন: ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রয়োজনে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সব প্রস্তুতিও করে রাখা হয়েছে বলে জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬