প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, দেশের জনগণকে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে সব পর্যায়ের নির্বাচন দ্রুত আয়োজনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না, থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হতে পারে।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'দেশে স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্ববর্তী অভিজ্ঞতায় দেখা গেছে, সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়।'

তিনি আরও বলেন, 'নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ, প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া পরিস্থিতি, ভোটকেন্দ্র নির্ধারণ ও সংস্কার, নির্বাচন কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়।'

এছাড়া তফসিল ঘোষণার আগে অন্তত ৪৫ দিনের প্রাক-প্রস্তুতির প্রয়োজন হয় বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক