পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ২২:৫৭:২০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লিখেছেন, ঐতিহাসিক এই সংসদ ভবনে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে দাঁড়ানো তাঁর কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার স্মারক।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন হুমাম কাদের। পোস্টে দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানো একটি ছবিও যুক্ত করেন তিনি।

পোস্টে হুমাম কাদের লেখেন, ‘যখন ইতিহাস হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত। ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।’

তিনি আরও লেখেন, ‘কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা। ইতিহাস শুধু আমাদের অতীতের সঙ্গে সংযুক্ত করে না, ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।’

নিজের অনুভূতি তুলে ধরে হুমাম বলেন, ‘আমার কাছে এই ছবিটি কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মের এক গভীর আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের এক অনন্য স্মারক।’

পোস্টের শেষে ছবির স্থান হিসেবে ‘সংসদ ভবন, ইসলামাবাদ, পাকিস্তান’ উল্লেখ করেন তিনি।

এদিকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে পাকিস্তান সফররত সংসদীয় প্রতিনিধিদল বুধবার দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম ঘুরে দেখেন।

পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর