বিরোধিতার মধ্যেই নারায়ণগঞ্জে যাওয়ার ঘোষণা আমির হামজার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৬:৫৮:০৫
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। স্থানীয় আলেম-ওলামা এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের বিরোধিতার মধ্যেই নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাধা এলে তা সম্মিলিতভাবে মোকাবিলার কথাও বলেছেন এই সংসদ সদস্য।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানান আমির হামজা। সেখানে তিনি জানান, বন্দর থানার ২৫ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক ফুটবল মাঠে তার যাওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে দেখা ও কথা হওয়ার প্রত্যাশাও প্রকাশ করেন তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বন্দর থানার তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করার কথা রয়েছে আমির হামজার।

তবে অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় পর্যায়ে আগে থেকেই আপত্তি রয়েছে। গত ১৪ নভেম্বর বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের নেতারা বৈঠক করেন। সেখানে আমির হামজার নারায়ণগঞ্জে আসা ঠেকানোর ঘোষণা দেওয়া হয়।

এরপর থেকে মাহফিলের আয়োজন নিয়ে এলাকায় আলোচনা ও উত্তেজনা তৈরি হয়। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আমির হামজা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী