সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৯:২১:০০
ছবি: সংগৃহীত

ফ্রিল্যান্সিংয়ের সব খাত এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে উপার্জিত অর্থের ওপর আর আয়কর দিতে হবে না। আইটি খাতের বাইরেও সব ধরনের ফ্রিল্যান্সিং কার্যক্রমকে কর অব্যাহতির আওতায় আনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি। এ সিদ্ধান্তের ফলে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে কনটেন্ট তৈরি করে আয় করা ব্যক্তি এবং বিভিন্ন পেশায় যুক্ত ফ্রিল্যান্সাররা কর সুবিধা পাবেন।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার সময়ও এ বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী। গত ১১ জুন সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি জানান, এতদিন আইটি ফ্রিল্যান্সিংয়ের আয়ে কর অব্যাহতির সুবিধা থাকলেও তা সব ধরনের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

একই সঙ্গে তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে কনটেন্ট তৈরির মাধ্যমে অর্জিত আয়ও করমুক্ত রাখার প্রস্তাব তুলে ধরেন তিনি।

অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ফ্রিল্যান্সারদের উপার্জিত অর্থ বৈধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশে নিয়ে আসতে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবও বাজেট বক্তৃতায় উল্লেখ করেছিলেন তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী