ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি, আন্তরিকতাই ছিলো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬ ১৫:৪৩:০৮
ছবি: সদ্য সংবাদ কোলাজ

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ধরনে কোনো ধরনের অসম্মান বা অবজ্ঞার প্রকাশ পাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বরং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঘিরে তাঁর আচরণে আন্তরিকতা ও শ্রদ্ধার প্রতিফলন দেখেছেন বলে দাবি করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক একটি বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি নিয়ে ওঠা আলোচনা প্রসঙ্গে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, এড মিলিব্যান্ডের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় রয়েছে। গত দুই সপ্তাহে কমনওয়েলথের বৈঠকের ফাঁকে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সময় তাঁর সঙ্গে দুবার দেখা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আচরণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, তিনি অত্যন্ত আন্তরিক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথেষ্ট সম্মান করেন। প্রধানমন্ত্রীকে গণতান্ত্রিক বিশ্বের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিও গুরুত্ব দিচ্ছেন।

বসার ভঙ্গি নিয়ে বিতর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, নতুন দায়িত্বে আসার পর এড মিলিব্যান্ডের নিজের বসার অবস্থানও হয়তো কিছুটা অস্বস্তিকর ছিল। তাই বিষয়টিকে অসম্মানজনক হিসেবে দেখার কোনো কারণ তিনি খুঁজে পাননি।

প্রতিমন্ত্রীর মতে, একটি ইতিবাচক ও আন্তরিক আলোচনার বিষয়কে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন কেউ কেউ। এ ধরনের সমালোচনায় তিনি বিশেষ কিছু দেখছেন না বলেও জানান।

এ প্রসঙ্গে অতীতের একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বসার ভঙ্গি নিয়েও আগে আলোচনা হয়েছিল।

​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি সদ্য. এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগে পুড়েছে নথি-টাকা সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি সদ্য. এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগে পুড়েছে নথি-টাকা সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে