জাতীয় গ্রিডে যুক্ত হলো ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, লোডশেডিং কমার আশা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রীডে সরবরাহ শুরু হয়েছে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ইউনিটটি সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ধাপে ধাপে এই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়ানো হবে।

তিনি বলেন, 'নতুন এই উৎপাদন জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং দেশজুড়ে লোডশেডিং কমাতে সহায়ক ভূমিকা রাখবে।'

এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ এপ্রিল থেকে আরও দুটি বিদ্যুৎকেন্দ্র—এসএস পাওয়ার এবং আরএনপিএল—থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।

আরএনপিএল (রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড) চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর সঙ্গে যৌথ উদ্যোগে গঠিত। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল থেকেই ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে জানা গেছে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। তবে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, যা চাহিদার তুলনায় কম ছিল। ফলে নতুন উৎপাদন যুক্ত হওয়ায় বিদ্যুৎ ঘাটতি কমে আসায় লোডশেডিং কমার আশা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি